News Flash

Image

মারপিটের ঘটনায় আহত চার

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৩ মার্চ: অরবিন্দ নগর কলোনী এলাকায় মারপিটের ঘটনায় গুরুতরভাবে আহত হয় চারজন ,যার মধ্যে দুজনের অবস্থা সংকটজনক।
ঘটনার বিবরণে জানা যায় যে ওই এলাকার বাসিন্দা নাসির উদ্দিন নামে এক ব্যক্তি বিগত কয়েক মাস ধরে ওই এলাকায় বহু লোকের গরু চুরি করেছে। স্থানীয়দের কাছ থেকে আরও জানা যায় যে গত মাসের ২৯ তারিখ নাসির উদ্দিন তার নিজ বাড়িতে চুরি করা গরু এনে কেটে বিক্রি করছিল। আর তখনই স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেলে এবং এলাকাবাসীরা তানিয়ে প্রতিবাদ করে।

পরবর্তী সময় ওই এলাকায় উক্ত বিষয় নিয়ে একটি সালিশি সভা হয়, তখন নাকি নাসির উদ্দিন সেই শালিসি সভায় সবাইকে কথা দেয় সেয়ার গরু চুরি করবে না।

অভিযোগ উক্ত সালিশি সভায় যারা উপস্থিত হয়েছিল তাদেরকে নাকি গতকাল থেকে মোবাইলের মাধ্যমে বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে নাসির উদ্দিন। আজ সকাল বেলা উক্ত বিষয় নিয়ে নাসির উদ্দিনকে এলাকাবাসীরা জিজ্ঞাসা করতে গেলে সে নাকি সবাইকে মারপিট চালায় পরবর্তী সময় তার শাশুড়ি তার ছোট ভাই সহ পাঁচজন লোক মিলে মারধর চালায় ওদেরকে।

পরবর্তী সময়ে এলাকাবাসীরাও তাদেরকে মারধোর করে। যার ফলে গুরুতরভাবে আহত হয় মোট চার জন লোক এর মধ্যে সংকটজনক অবস্থা দুজনের।

পরবর্তী সময় খবর পাঠানো হয় কৈলাসহর ইরানি থানায় ঘটনাস্থলে ছুটে যায় ইরানি থানার পুলিশ গিয়ে গুরুতরভাবে আহত ওই চারজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কৈলসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসে।

পরবর্তী সময় দুজনের অবস্থা সংকটজনক দেখে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেয়। বর্তমানে দুজনের চিকিৎসা চলছে কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে তবে নাসির উদ্দিনের পরিবার সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে নারাজ। উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

Releated Posts

বড়দোয়ালী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরিদর্শনে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগষ্ট: রাজ্যের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। আজ রাজধানীর…

ByByReshmi Debnath Aug 4, 2026

নয়াদিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সাংগঠনিক বিষয় ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনার সম্ভাবনা

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা নয়াদিল্লি সফরে যাচ্ছেন। এই সফরে দলের সাংগঠনিক বিষয়, আসন্ন…

ByByReshmi Debnath Aug 4, 2026

নিয়মিত হবে টেট, কিন্তু শূন্যপদ ও আর্থিক সামর্থ্য বিবেচনা করে ধাপে ধাপে হবে শিক্ষক নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরা সরকার নিয়মিতভাবে টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) আয়োজন অব্যাহত রাখবে। তবে শিক্ষক নিয়োগ করা হবে…

ByByReshmi Debnath Aug 4, 2026

প্রয়াত ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল পদ্মশ্রী ড. ডি ওয়াই পাতিল, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ আগস্ট: বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী, ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ড. ডি. ওয়াই. পাতিল…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top