News Flash

  • Home
  • প্রধান খবর
  • পরপর বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী, ৯ মার্চ শিলিগুড়ি আসার কথা মোদীর
Image

পরপর বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী, ৯ মার্চ শিলিগুড়ি আসার কথা মোদীর

কলকাতা, ৩ মার্চ (হি.স.): ইতিমধ্যেই বঙ্গ সফর শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরামবাগ ও কৃষ্ণনগর জনসভা করেছেন মোদী, ৬ মার্চ উত্তর ২৪ পরগনার বারাসতে সভা মোদীর। বুধবারের পর শনিবার ফের রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বার তাঁর গন্তব্য উত্তরবঙ্গ। ৯ মার্চ সরকারি কর্মসূচিতে শিলিগুড়ি যেতে পারেন তিনি। মার্চ মাসে মোদীর চতুর্থ রাজ্য সফর নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “এখনও পর্যন্ত যা ঠিক হয়েছে, তাতে ৯ মার্চ শিলিগুড়িতে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি কর্মসূচিতে যোগ দেওয়া ছাড়াও ওই দিন সেখানে একটি জনসভা করবেন তিনি।”

শিলিগুড়িতেও কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন তিনি। কিছু উপভোক্তার হাতে তুলে দেবেন সরকারি পরিষেবা। আগামী বুধবার বারাসতে সভা করবেন প্রধানমন্ত্রী। রবিবার সুকান্ত জানিয়েছেন, মঙ্গলবারই কলকাতায় চলে আসবেন মোদী। রাত্রিবাস করবেন রাজভবনে। বুধবার বারাসতে দলীয় সভায় বক্তৃতা করবেন তিনি। তা ছাড়াও ওই দিন গঙ্গার নীচ দিয়ে যাওয়া মেট্রোপথের উদ্বোধন করবেন মোদী।

Releated Posts

জি৭ শীর্ষ সম্মেলনে ভারতের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যর্থ প্রধানমন্ত্রী মোদি, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস) : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jun 18, 2026

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…

ByByNews Desk Jun 18, 2026

২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top