নয়াদিল্লি, ৩ মার্চ (হি.স.) : বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষ্যে রবিবার পশুপ্রেমীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এদিন বলেন যে এই দিনটি আমাদের জীবনের অবিশ্বাস্য বৈচিত্র্য উদযাপন করার এবং বন্য প্রাণীদের সুরক্ষার প্রতি আমাদের প্রতিশ্রুতি পালন করার একটি সুযোগ। প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, “বিশ্ব বন্যপ্রাণী দিবসে সকল পশু প্রাণী প্রেমিকদের শুভেচ্ছা জানাচ্ছি। রবিবার আমাদের জীবনের অবিশ্বাস্য বৈচিত্র্য উদযাপন করার এবং তাদের রক্ষা করার জন্য আমাদের প্রতিশ্রুতি পালনের একটি সুযোগ। যারা বন্যপ্রাণী সংরক্ষণের জন্য কাজ করছেন এবং এই কাজে যাঁরা সম্পূর্ণ সহযোগিতা করছেন আমি তাদের সকলের প্রশংসা করছি।”

বিশ্ব বন্যপ্রাণী দিবসে পশুপ্রেমীদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
Tags:

















