হাইলাকান্দি (অসম) ২ মার্চ (হি.স.) : হাইলাকান্দি জেলায় রাজ্য সরকারের চলতি কর্মসূচি বিকাশ যাত্রার স্টেট ফ্ল্যাগশিপ প্রোগ্রামের অধীনে আগামী ৭ ও ৮ মার্চ বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও ভূমিপূজন করা হবে। রাজ্যের আবগারি, মৎস্য, পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য আগামী বৃহস্পতি ও শুক্রবার জেলার চারটি স্থানে এই প্রকল্পগুলির শিলান্যাস ও ভূমি পূজন করবেন। ৭ মার্চ কাটলিছড়া উন্নয়ন খন্ডের অধীন ধলাই চা বাগানে সকাল ১১ টায় তিনটি প্রকল্পের শিলান্যাস করা হবে। প্রকল্প গুলি হল সাত কোটি টাকা পেয়ে জয়মঙ্গল হাইস্কুলের পরিকাঠামো উন্নয়নের কাজ, দেড় কোটি টাকার মণিপুরে জগন্নাথ কমিউনিটি হল কাম স্কিল সেন্টার নির্মাণ এবং ধলাই বাগানে দেড় কোটি টাকার জগন্নাথ কমিউনিটি হল কাম স্কিল সেন্টারের শিলান্যাস । এরপর ওইদিন বেলা আড়াইটায় রুপাছড়া বাগানে আয়োজিত আরেকটি অনুষ্ঠানে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য দেড় কোটি টাকার রুপাছড়া জগন্নাথ কমিউনিটি হল কাম স্কিল সেন্টারের শিলান্যাস এবং লালামুখ বাগানের আরআইডিএফ এর তিন কোটি টাকার একটি কর্মসূচির ভূমি পূজন অনুষ্ঠানে যোগ দেবেন। অনুরূপভাবে মন্ত্রী শুক্ল বৈদ্য ৮ মার্চ হাইলাকান্দি শহরের ভিক্টোরিয়া মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে সকাল ১১ টায় দুটি প্রকল্পের শিলান্যাস এবং একটি প্রকল্পের ভুমি পূজন অনুষ্ঠানে যোগ দেবেন। শিলান্যাসের প্রকল্প গুলি হল গভমেন্ট ভিক্টোরিয়া মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের ৮ কোটি টাকার একটি প্রকল্প এবং কুচিলা হাইস্কুলের সাত কোটি টাকার পরিকাঠামো উন্নয়নের একটি প্রকল্প। ওইদিন বেলা আড়াইটায় মন্ত্রী শুক্ল বৈদ্য চন্ডিপুর চা-বাগানে সমগ্র শিক্ষার অধীন নেতাজি সুভাষচন্দ্র বসু আবাসীয় বিদ্যালয় ভবনের ৬.৮৮ কোটি টাকার প্রকল্পের ফাউন্ডেশনে অংশ নেবেন।

হাইলাকান্দিতে বিকাশ যাত্রার স্টেট ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ৭ ও ৮ মার্চ
Tags:
Releated Posts
অসমে জাপানি এনকেফালাইটিসে ৭ জনের মৃত্যু, নজরদারি জোরদার
গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস) : অসমে চলতি বছরে এখন পর্যন্ত জাপানি এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে এবং…
ভবিষ্যতের চাকরির বাজারে সেমিকন্ডাক্টর, এআই ও গ্রিন এনার্জির গুরুত্ব বাড়বে, যুবসমাজকে প্রস্তুত থাকার আহ্বান হিমন্তের
গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার রাজ্যের ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীদের ভবিষ্যতের কর্মসংস্থানের সুযোগের জন্য…
অসম বিধানসভার উপাধ্যক্ষ পদে বিজেপির প্রার্থী ড. হ্যাবে টেরন, ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার
গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসম বিধানসভার উপাধ্যক্ষ পদের জন্য বিজেপি বিধায়ক ড. হ্যাবে টেরনকে শাসক জোটের প্রার্থী হিসেবে…
ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল
আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…


















