News Flash

Image

হাইলাকান্দিতে বিকাশ যাত্রার স্টেট ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ৭ ও ৮ মার্চ

হাইলাকান্দি (অসম) ২ মার্চ (হি.স.) : হাইলাকান্দি জেলায় রাজ্য সরকারের চলতি কর্মসূচি বিকাশ যাত্রার স্টেট ফ্ল্যাগশিপ প্রোগ্রামের অধীনে আগামী ৭ ও ৮ মার্চ বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও ভূমিপূজন করা হবে। রাজ্যের আবগারি, মৎস্য, পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য আগামী বৃহস্পতি ও শুক্রবার জেলার চারটি স্থানে এই প্রকল্পগুলির শিলান্যাস ও ভূমি পূজন করবেন। ৭ মার্চ কাটলিছড়া উন্নয়ন খন্ডের অধীন ধলাই চা বাগানে সকাল ১১ টায় তিনটি প্রকল্পের শিলান্যাস করা হবে। প্রকল্প গুলি হল সাত কোটি টাকা পেয়ে জয়মঙ্গল হাইস্কুলের পরিকাঠামো উন্নয়নের কাজ, দেড় কোটি টাকার মণিপুরে জগন্নাথ কমিউনিটি হল কাম স্কিল সেন্টার নির্মাণ এবং ধলাই বাগানে দেড় কোটি টাকার জগন্নাথ কমিউনিটি হল কাম স্কিল সেন্টারের শিলান্যাস । এরপর ওইদিন বেলা আড়াইটায় রুপাছড়া বাগানে আয়োজিত আরেকটি অনুষ্ঠানে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য দেড় কোটি টাকার রুপাছড়া জগন্নাথ কমিউনিটি হল কাম স্কিল সেন্টারের শিলান্যাস এবং লালামুখ বাগানের আরআইডিএফ এর তিন কোটি টাকার একটি কর্মসূচির ভূমি পূজন অনুষ্ঠানে যোগ দেবেন। অনুরূপভাবে মন্ত্রী শুক্ল বৈদ্য ৮ মার্চ হাইলাকান্দি শহরের ভিক্টোরিয়া মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে সকাল ১১ টায় দুটি প্রকল্পের শিলান্যাস এবং একটি প্রকল্পের ভুমি পূজন অনুষ্ঠানে যোগ দেবেন। শিলান্যাসের প্রকল্প গুলি হল গভমেন্ট ভিক্টোরিয়া মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের ৮ কোটি টাকার একটি প্রকল্প এবং কুচিলা হাইস্কুলের সাত কোটি টাকার পরিকাঠামো উন্নয়নের একটি প্রকল্প। ওইদিন বেলা আড়াইটায় মন্ত্রী শুক্ল বৈদ্য চন্ডিপুর চা-বাগানে সমগ্র শিক্ষার অধীন নেতাজি সুভাষচন্দ্র বসু আবাসীয় বিদ্যালয় ভবনের ৬.৮৮ কোটি টাকার প্রকল্পের ফাউন্ডেশনে অংশ নেবেন।

Releated Posts

কৃষি উদ্যোগপতি ও এফপিওগুলির জন্য কম সুদে ঋণ, ভর্তুকি বাড়ানোর ঘোষণা অসম মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ২৮ আগস্ট (আইএএনএস): কৃষি উদ্যোগপতি এবং ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন (এফপিও)-গুলিকে আর্থিকভাবে আরও সহায়তা দিতে বড় পদক্ষেপের ঘোষণা…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

অসমে ১৬৮ কোটি টাকার মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার মাদক পাচারকারী

শিলচর (অসম), ২৭ আগস্ট (আইএএনএস): আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযানে অসমের কাছাড় জেলায় প্রায় ১৬৮ কোটি…

ByByNews Desk Aug 27, 2026

অসমের হাইলাকান্দিতে পাকিস্তান-যোগ সন্দেহে ২১ বছরের যুবক গ্রেপ্তার

গুয়াহাটি, ২৬ আগস্ট (আইএএনএস): পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ সংগঠন ‘শাহাদাত-ই-ভাট্টি নেটওয়ার্ক’ (এসবিএন)-এর সঙ্গে কথিত যোগসূত্রের অভিযোগে অসমের হাইলাকান্দি জেলায় ২১…

ByByNews Desk Aug 26, 2026

অসমজুড়ে ফের প্রাণ ফিরছে গ্রন্থাগারে, পড়াশোনায় বাড়ছে শিশুদের আগ্রহ: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ আগস্ট (আইএএনএস): অসমের বিভিন্ন প্রান্তের গ্রন্থাগারগুলিতে ফের নতুন করে প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে। শিশুরা বই পড়ার পাশাপাশি…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top