News Flash

  • Home
  • দিনের খবর
  • সন্দেশখালির বোনেদের সঙ্গে তৃণমূল যা করেছে, তা দেখে গোটা দেশ ক্ষুব্ধ ও রাগান্বিত : প্রধানমন্ত্রী
Image

সন্দেশখালির বোনেদের সঙ্গে তৃণমূল যা করেছে, তা দেখে গোটা দেশ ক্ষুব্ধ ও রাগান্বিত : প্রধানমন্ত্রী

আরামবাগ, ১ মার্চ (হি.স.) : উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ঘটনার জন্য এবার তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী শুক্রবার হুগলির আরামবাগে বিজয় সংকল্প জনসভাকে সম্বোধন করেন। এই জনসভায় বক্তব্য রেখে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “গত ১০ বছরে ভারত আর্থিকভাবে শক্তিশালী হয়েছে। আমরা সবাই দেখেছি, জি-২০-তে ভারত কীভাবে উল্লসিত হয়েছিল। এখন ভারত মহাকাশ সেক্টরে শীর্ষস্থানীয় হয়ে উঠছে। বিশ্বের অন্য কোনও দেশ যা করতে পারেনি তা আমাদের চন্দ্রযান করেছিল। এখন ভারত ক্রীড়া ক্ষেত্রেও নতুন রেকর্ড গড়ছে। আমরা সকলেই ভাগ্যবান যে, ভগবান শ্রী রাম এখন নিজের বিশাল মন্দিরে বিরাজমান।”

এরপরই তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “দেশের এ সব প্রাপ্তির মধ্যেই এখন বাংলার অবস্থা দেখছে গোটা দেশ। মা, মাটি, মানুষের যাঁরা জয়জয়কার করত, সেই টিএমসি (তৃণমূল কংগ্রেস) সন্দেশখালির বোনেদের সঙ্গে যা করেছে, তা দেখে গোটা দেশ ক্ষুব্ধ ও রাগান্বিত।” প্রধানমন্ত্রী বলেছেন, “তৃণমূলের নেতা সন্দেশখালিতে মা-বোনেদের সঙ্গে দুঃসাহসের সমস্ত সীমা অতিক্রম করেছে। সন্দেশখালির বোনেরা যখন নিজেদের আওয়াজ তুলেছিল, মমতা দিদির কাছে সাহায্য চেয়েছিল, বিনিময়ে বাংলা সরকার টিএমসি নেতাকে বাঁচাতে সমস্ত শক্তি ব্যবহার করেছিল। কিন্তু বিজেপির চাপে অবশেষে গতকাল অভিযুক্তকে গ্রেফতার করে বাংলা পুলিশ।”

তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “কংগ্রেস এবং আইএনডিআই জোটের কাজ হল দুর্নীতিগ্রস্ত, পরিবারবাদী এবং তোষণকারীদের সমর্থন করা, এটাই তাঁদের একমাত্র কাজ, এটাই তাঁদের সবচেয়ে বড় কাজ। বাংলায় অপরাধ ও দুর্নীতির নতুন মডেল তৈরি করেছে টিএমসি।”

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top