News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারত দ্রুত ইউরিয়াতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী
Image

ভারত দ্রুত ইউরিয়াতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

ধানবাদ, ১ মার্চ (হি.স.): ভারত দ্রুত ইউরিয়াতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, “২০৪৭ সালের মধ্যে দেশকে উন্নত করতে হবে আমাদের। এখন ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত ক্রমবর্ধনশীল প্রধান অর্থনীতির মধ্যে একটি।” প্রধানমন্ত্রী মোদী শুক্রবার ঝাড়খণ্ডের ধানবাদের এক অনুষ্ঠান থেকে রাজ্যের জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, উৎসর্গ ও শিলান্যাস করেছেন।

এই অনুষ্ঠানে বক্তৃতা রেখে প্রধানমন্ত্রী বলেছেন, “আমরা এইমাত্র দেখেছি, ২০২৩-২৪ আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকের জিডিপি ডেটা অনুসারে, ভারতীয় অর্থনীতি ৮.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে (অক্টোবর-ডিসেম্বর সময়কালে)। এতেই বোঝা যায় ভারতের সামর্থ্য কত গতিতে বাড়ছে! ‘বিকশিত ভারত’ গড়ার জন্য আমাদের ‘বিকশিত ঝাড়খণ্ড’ তৈরি করতে হবে।” মোদী বলেছেন, “ঝাড়খণ্ড আজ ৩৫ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উপহার পেয়েছে। আমি আমার কৃষক ভাইদের, আদিবাসী সমাজের মানুষ এবং ঝাড়খণ্ডের মানুষকে এই প্রকল্পগুলির জন্য অভিনন্দন জানাই।”

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top