News Flash

Image

বাংলাদেশে পাচারকালে আটক দুটি বাইক

আগরতলা, ২৯ ফেব্রুয়ারি : সীমান্তে পাচারকালে দুইটি বাইক উদ্ধার করে মধুপুর থানার পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, সম্ভবত বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যেই বাইকগুলি চুরি করা হয়েছিল।

ঘটনার বিবরণে জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোয়েন্দা সূত্রের ভিত্তিতে মধুপুর থানায় খবর আসে কামলাসাগর বিধানসভার অন্তর্গত কৈয়াঢেপা এলাকা দিয়ে দুইটি বাইক পাচার করা হবে। সেই মোতাবেক পুলিশ ওই এলাকার কিছু স্থানীয় মানুষকে ঘটনাটি জানিয়েছে। স্থানীয় মানুষ গতকাল গভীর রাতে উত পেতে বসে থাকেন।

পরবর্তী সময়ে পাচারকারীরা বাইক নিয়ে ওই এলাকায় আসলে জনতা হাতে নাতে আটক করতে গেলে তাঁরা বাইক রেখে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। সাথে সাথে পুলিশ ওই এলাকায় ছুতে গিয়েছে। সাথে টিআর০১ডাব্লিউ ৬৪৬০ এবং টিআর০১এল৮২৭০ নম্বরের দুইটি বাইক উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, সম্ভবত বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যেই বাইকগুলি চুরি করা হয়েছিল। পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সরকারি কলেজে শিক্ষক সংকট, ১৭৮ অতিথি অধ্যাপকের এককালীন নিয়োগের দাবি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ত্রিপুরার সরকারি ডিগ্রি কলেজগুলিতে শিক্ষক সংকটের মধ্যে দীর্ঘদিন ধরে কর্মরত ১৭৮ জন অতিথি অধ্যাপককে সহকারী…

ByByReshmi Debnath Sep 25, 2026

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026
Scroll to Top