News Flash

Image

একজন বাংলাদেশী সহ দুই দালাল পুলিশের জালে

ধর্মনগর, ২৮ ফেব্রুয়ারি: একজন বাংলাদেশী সহ দুই দালাল বিএসএফের হাতে আটক হয়েছে। পরর্বতী সময়ে তাঁদের ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

রাজ্যের বিভিন্ন জায়গায় নকল কাগজপত্র নিয়ে দিনের পর দিন কাজ করে গেলেও বাংলাদেশ যাওয়ার পথে ১৩৯ নং ব্যাটালিয়নের জওয়ানদের হাতে ধরা পড়ল বাংলাদেশের বিশ্বনাথের নিবাসী সিলেট এলাকার মোঃ আব্দুল করিম আজাদ।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, বৈঠানবাড়ি এলাকার অর্জুনার পাশ দিয়ে ভোররাতে বাইক নিয়ে যাওয়ার সময় ১৩৯ নং ব্যাটালিয়নের বিএসএফের জওয়ানদের সন্দেহ হলে তারা বাইকটিকে তাড়া করে। তাড়া করে সন্দেহজনক ভাবে তল্লাশিতে তাদের কাছে ভারতীয় আধার কার্ড প্যান কার্ড ইত্যাদি থাকলেও কিছু সংখ্যক বাংলাদেশী জিনিস পাওয়া যায় তা থেকে বিএসএফের সন্দেহ হলে জিজ্ঞাসা বাদে মোহাম্মদ আব্দুল করিম জানায় সে ২০১৯ সাল থেকে ভারতের ব্যাঙ্গালোরে এসে কাজ করে চলেছে।

ব্যাঙ্গালোরে এক দালালকে 40 হাজার টাকা দিয়ে সে নকল আধার কার্ড, প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, শিক্ষাগতার সার্টিফিকেট সব বানিয়ে নিয়েছে। এই নিয়ে সে তিনবার বাংলাদেশ যাচ্ছিল।

প্রথমবার বাংলাদেশের জাকির, শাকিল তারা তাকে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের ক্ষেত্রে টাকার বিনিময়ে সাহায্য করেছিল। এপার থেকে যাওয়ার সময় সান্টু ওরাং এবং পিন্টু ওরাং দুই ভাই এদের বাড়ি স্যাট লাং পাড়া ,ঢেপাছড়া এলাকায়। বিএসএফের জোয়ানরা মোহাম্মদ আব্দুল করিম, যে প্রকৃত বাংলাদেশী তাকে এবং দুই দালাল সান্টু ওরাঙ এবং পিন্টু ওরাং কে আটক করে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেয়।

Releated Posts

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সরকারি কলেজে শিক্ষক সংকট, ১৭৮ অতিথি অধ্যাপকের এককালীন নিয়োগের দাবি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ত্রিপুরার সরকারি ডিগ্রি কলেজগুলিতে শিক্ষক সংকটের মধ্যে দীর্ঘদিন ধরে কর্মরত ১৭৮ জন অতিথি অধ্যাপককে সহকারী…

ByByReshmi Debnath Sep 25, 2026

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026
Scroll to Top