News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ২ জন ভারতীয় সহ ১০ জন বাংলাদেশি নাগরিককে আটক করল পুলিশ 
Image

২ জন ভারতীয় সহ ১০ জন বাংলাদেশি নাগরিককে আটক করল পুলিশ 

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারি:  প্রতিদিনই ত্রিপুরার সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। মঙ্গলবার ফের আগরতলা রেল স্টেশন থেকে  ১২জনকে আটক করল আগরতলা  রেল পুলিশ ও বিএসএফ। এদের মধ্যে ২ জন ভারতীয় ও বাকি ১০ জন বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে। 

দায়িত্বপ্রাপ্ত জি আর পি থানার পুলিশ জানিয়েছেন, তাদের কাছে গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর নাগাদ এই ১২ জনকে দেখে পুলিশের সন্দেহ হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। তাতে জানা যায়, এই ১২ জনের মধ্যে ২ জন ভারতীয় ও ১০ জন বাংলাদেশি। তারা কাজের সন্ধানে গুজরাট যাচ্ছিল বলে জানা গেছে। তাদেরকে আগরতলা রেল স্টেশন থেকে আটক করে তাদের বিরুদ্ধে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।  

Releated Posts

উদয়পুরে যানজট নিরসনে এনএইচ-৮ বাইপাস নির্মাণের উদ্যোগ, সম্ভাব্য রুট পরিদর্শনে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়

উদয়পুর, ১ আগস্ট: উদয়পুর শহরের ক্রমবর্ধমান যানজট সমস্যা নিরসন এবং মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আগত তীর্থযাত্রী ও পর্যটকদের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল, ক্ষমা চাওয়ার দাবি

আগরতলা, ১ আগস্ট: সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর ব্রাহ্মণ সমাজ, গো-পূজা এবং প্রাচীন হিন্দু সমাজ…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

শিক্ষক সংকটে স্কুল বয়কট, বিদ্যালয়ে ছাত্রশূন্য ক্লাসরুম

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার কার্যত স্কুল বয়কট করলেন অভিভাবকরা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার জম্পুই…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

স্বর্ণজয়ী অস্মিতা দে-কে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া মা-র, ‘কঠোর পরিশ্রমের ফল এই সাফল্য’

বিলোনিয়া, ১ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৮ কেজি জুডো বিভাগের ফাইনালে স্বর্ণপদক জিতে দেশের পাশাপাশি ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top