News Flash

  • Home
  • খেলা
  • সোনামুড়ায় ক্রিকেট জমজমাট শেষ আটে ধলাই, ইমন স্টার
Image

সোনামুড়ায় ক্রিকেট জমজমাট শেষ আটে ধলাই, ইমন স্টার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারি।। কোয়ার্টার ফাইনালে উঠলো ধলাই একাদশ এবং ইমন স্টার। আয়েত আলি স্মৃতি ক্রিকেট আসরে। মঙ্গলবার স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে হয় দুটি ম্যাচ।  দিনের প্রথম ম্যাচে ধলাই একাদশ ১১১ রানে পরাজিত করে ওয়ি আর বেস্ট একাদশকে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ধলাই একাদশ ২০২ রান করে। দলের পক্ষে শ্রীদাম পাল ৩৫ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৯১ এবং জয়কিষান সাহা ১৬ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৫ রান করেন। জবাবে খেলতে নেমে ওয়ি আর বেস্ট একাদশ ৯১ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে বাহার মিঁয়া ২১ রান করেন। ধলাই একাদশের পক্ষে ইন্দ্রজিৎ দেবনাথ১৬ রানে ৩ টি উইকেট দখল করেন। দুপুরে অপর ম্যাচে ইমন স্টার ২৪ রানে পরাজিত করে রয়েল স্টার দলকে। টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে ইমন স্টার ১৭৪ রান করে। দলের পক্ষে সুরজিৎ মুন্ডা ২৫ বল খেলে ৯ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৩ রান করেন। জবাবে খেলতে নেমে রয়েল স্টার ১৫০ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে রতন জমাতিয়া ৩৮, মহেন্দ্র কানারে ৩৩ রান করেন।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top