News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বেটি বাঁচাও বেটি পড়াও এর অঙ্গ হিসেবে সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত ধর্মনগরে
Image

বেটি বাঁচাও বেটি পড়াও এর অঙ্গ হিসেবে সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত ধর্মনগরে

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৭ ফেব্রুয়ারি: মঙ্গলবার ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে বেটি বাঁচাও বেটি পড়াও এর অঙ্গ হিসাবে সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশনের উদ্যোগে জেলা স্তরের এক সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয়।

এই সচেতনতামূলক শিবিরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন । এছাড়া বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, উত্তর জেলা শাসক এবং সমাহর্তা দেবপ্রিয় বর্ধন, জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, উত্তর জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক সুখময় নাথ, ধর্মনগর পুরো পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ সরকার ভাইস চেয়ারম্যান মঞ্জু নাথ।

এই সচেতনতামূলক শিবিরে কেমন করে কন্যা সন্তানদের রক্ষা করতে হবে এবং কন্যা সন্তানরা বিভিন্ন যুগে কিভাবে নির্যাতনের শিকার হচ্ছে তা তুলে ধরা হয়। আশা কর্মীরা এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা যারা গ্রামে-গঞ্জে কাজ করে চলেছে তাদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে বোঝানো এবং কি করে কন্যা সন্তান রক্ষার্থে সচেতনতামূলক দৃষ্টিভঙ্গির উদ্ভব করা যায় তা নিয়ে বোঝানো হয়।

উদ্বোধক বিশ্ব বন্ধু সেন বলেন যুগ যুগ ধরে মেয়েরা নির্যাতনের শিকার হয়ে চলেছে। উদাহরণস্বরূপ সীতা এবং দ্রৌপদীর কাহিনী তুলে ধরেন। এখন রাজ্য এবং কেন্দ্রীয় সরকার বেটি বাঁচাও বেটি পড়াও এবং মেয়েদের শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির পথ দেখাতে সচেষ্ট হয়ে কাজ করে চলেছে। প্রত্যেকের বক্তব্যে কন্যা সন্তানদের রক্ষার্থে গুরুত্ব আরোপ করা হয়।

Releated Posts

উদয়পুরে যানজট নিরসনে এনএইচ-৮ বাইপাস নির্মাণের উদ্যোগ, সম্ভাব্য রুট পরিদর্শনে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়

উদয়পুর, ১ আগস্ট: উদয়পুর শহরের ক্রমবর্ধমান যানজট সমস্যা নিরসন এবং মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আগত তীর্থযাত্রী ও পর্যটকদের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল, ক্ষমা চাওয়ার দাবি

আগরতলা, ১ আগস্ট: সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর ব্রাহ্মণ সমাজ, গো-পূজা এবং প্রাচীন হিন্দু সমাজ…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

শিক্ষক সংকটে স্কুল বয়কট, বিদ্যালয়ে ছাত্রশূন্য ক্লাসরুম

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার কার্যত স্কুল বয়কট করলেন অভিভাবকরা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার জম্পুই…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

স্বর্ণজয়ী অস্মিতা দে-কে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া মা-র, ‘কঠোর পরিশ্রমের ফল এই সাফল্য’

বিলোনিয়া, ১ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৮ কেজি জুডো বিভাগের ফাইনালে স্বর্ণপদক জিতে দেশের পাশাপাশি ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top