News Flash

  • Home
  • দেশ
  • রামনবমীর মিছিলে হিংসা, ১৬ জনকে এনআইএ-র গ্রেফতার
Image

রামনবমীর মিছিলে হিংসা, ১৬ জনকে এনআইএ-র গ্রেফতার

কলকাতা, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): রামনবমীর মিছিল ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল হাওড়ার শিবপুর, রিষড়া, উত্তর দিনাজপুরের বেশ কিছু এলাকা। ওই হিংসার ঘটনাকে ঘিরেই সে বছর ২৭ এপ্রিল এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই মামলাতেই এবার ১৬ জনকে গ্রেফতার করল ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি।

মঙ্গলবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডলে জানান, এনআইএ প্রেস বিজ্ঞপ্তি জারি করে এই গ্রেফতারের খবর জানিয়েছে।

মিছিলে হিংসার ঘটনাকে নিয়ে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য-রাজনীতি। সেটা ২০২৩ সালের মার্চ মাস। রামনবমীর মিছিল ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় হাওড়ার শিবপুর থানা এলাকার জিটি রোড চত্বর। পুলিশের গাড়ি থেকে বাস, টোটো, অটো, দাঁড়িয়ে থাকা মোটরবাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। ওইদিনই উত্তর দিনাজপুরের ডালখোলাতেও রামনবমীর মিছিল ঘিরে অশান্তি বাধে। থানার সামনে রাখা গাড়ি ও বাইকে ভাঙচুর চালানো হয়। কয়েকটি গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়।এর ঠিক ২ দিন পর, ২ এপ্রিল হুগলির রিষড়ায় রাম নবমী কেটে যাওয়ার পরও ফের অশান্তি বাধে। ভাঙচুর, ইটবৃষ্টি, আগুন! বাদ যায়নি কিছুই। দেখা যায়, একদিন নয়, প্রতিটা জায়গাতেই কার্যত ২-৩ দিন ধরে দফায় দফায় অশান্তি হয়।

হাওড়ায় রাম নবমীতে অশান্তির ঘটনার পরদিনই আদালতে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সিবিআই তদন্তের দাবি করেছিলেন। তাঁর বক্তব্য ছিল, এ ধরনের ঘটনা ফের ঘটতে পারে তাই উচ্চ আদালত হস্তক্ষেপ করুক। কিন্তু রাজ্য সরকারের তরফে সওয়ালে বলা হয়, রাম নবমীতে যে অশান্তির ঘটনা ঘটেছিল তা একেবারেই রাজ্যের আইনশৃঙ্খলার বিষয়। এ ব্যাপারে কেন্দ্রীয় তদন্ত এজেন্সির কোনও এক্তিয়ার নেই। দুই পক্ষের সওয়াল শোনার পর হাওড়া, হুগলির ঘটনা নিয়ে রিপোর্টও চেয়েছিল আদালত। তারপরেই হাইকোর্ট এনআইএ তদন্তের নির্দেশ দেয়।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top