News Flash

  • Home
  • দিনের খবর
  • খাস কলকাতায় করোনায় মৃতের দেহ অর্পন নিয়ে জটিলতা
Image

খাস কলকাতায় করোনায় মৃতের দেহ অর্পন নিয়ে জটিলতা

কলকাতা, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : করোনার বলি খাস কলকাতার এক যুবকের মরদেহ অর্পন নিয়ে সোমবার জটিলতা দেখা দিল। করোনায় মৃত্যু স্বাভাবিকভাবেই নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। আমজনতাকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

বেশ কয়েকদিন ধরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। রবিবার রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই যুবক। এই মৃত্যুতে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।

জানা গিয়েছে, ওই যুবকের নাম আশিস হালদার। বয়স ২৪ বছর খাস কলকাতার বাসিন্দা ওই যুবক। বিগত কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। পরবর্তীতে দেখা দেয় শ্বাসকষ্টের সমস্যা। অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার তাঁকে ভর্তি করা হয় ন্যাশনাল মেডিক্যাল কলেজে। এর পর করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট আসে পজিটিভ। পরবর্তীতে ওই যুবককে স্থানান্তরিত করা হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। রবিবার রাত ১০ টা বেজে ২০ মিনিটে মৃত্যু হয় যুবকের।

পরিবার সূত্রে খবর, যুবকের দেহ নিয়ে টানাপোড়েন তৈরি হয়। পরিবার দেহ চাইলে হাসপাতাল দেওয়া যাবে না বলে জানায়। তা নিয়ে দীর্ঘ টানাপোড়েন চলে। শেষমেশ ১৬ ঘণ্টা পর সোমবার দুপুরে কলকাতা পুরসভার গাড়িতে দেহ পাঠানো হয় ধাপায়।

Releated Posts

সমস্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৮

পাটনা, ১৮ জুন (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন…

ByByNews Desk Jun 18, 2026

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026

রিতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার স্পিকারের সিদ্ধান্ত বহাল রাখল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বসের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে অস্বীকার করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার আদালতের…

ByByNews Desk Jun 18, 2026

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top