News Flash

  • Home
  • দিনের খবর
  • বিজেপি সরকার কাউকে চাকরি দিতে চায় না : অখিলেশ যাদব
Image

বিজেপি সরকার কাউকে চাকরি দিতে চায় না : অখিলেশ যাদব

এটাহ, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : বিজেপি সরকার কাউকে চাকরি দিতে চায় না, একথা বলে সমাজবাদী পার্টির সভাপতি অখিলেখ যাদব সোমবার বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন। অখিলেশ যাদব সোমবার উত্তর প্রদেশের এটাহ জেলার সাইফাই (নিজের পৈত্রিক গ্রাম)-য়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন। পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার পেপার ফাঁস ইস্যুতে সরকারকে আক্রমণ করে তিনি বলেন, সরকার কাউকে চাকরি দিতে চায় না, তাই সরকার নিজেই পেপার ফাঁস ও তদন্তের কথা বলছে। এই সরকার যুবক-যুবতীদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে।

রাজ্যসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, কেউ কোনও বিধায়ককে চাপ দেবে না, সবাই তাদের ইচ্ছামতো ভোট দেবে। কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করে অখিলেশ যাদব বলেন যে এই সরকার চাপ তৈরি করতে সরকারি সংস্থাগুলির অপব্যবহার করছে। কিন্তু এখন তা করা আর সম্ভব হবে না। কারণ দেশের মানুষ বুঝতে পেরেছে, সেজন্য আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি ক্ষমতা থেকে বহিস্কৃত হবে।

Releated Posts

অমরনাথ গুহামন্দিরে ‘প্রথম পূজা’, আনুষ্ঠানিকভাবে শুরু হল অমরনাথ যাত্রা ২০২৬-এর সূচনা পর্ব

শ্রীনগর, ২৯ জুন (আইএএনএস): পবিত্র অমরনাথ গুহামন্দিরে সোমবার ঐতিহ্যবাহী ‘প্রথম পূজা’ অনুষ্ঠিত হল। এর মধ্য দিয়েই বার্ষিক শ্রী…

ByByNews Desk Jun 29, 2026

স্নানযাত্রায় পুরীতে লাখো ভক্তের ঢল, জগন্নাথ-বলভদ্র-সুভদ্রার মহাস্নান সম্পন্ন

ভুবনেশ্বর, ২৯ জুন (আইএএনএস): পবিত্র স্নানপূর্ণিমা উপলক্ষে সোমবার ওড়িশার পুরীতে জগন্নাথধামে ভক্তদের ঢল নামে। ভগবান জগন্নাথ, তাঁর দাদা…

ByByNews Desk Jun 29, 2026

দলের ভিতরের ‘বিশ্বাসঘাতকদের’ চিহ্নিত করতেই তৃণমূলের হার প্রয়োজন ছিল: কুণাল ঘোষ

কলকাতা, ২৯ জুন (আইএএনএস): সদ্যসমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি দলের অন্দরে লুকিয়ে থাকা ‘বিশ্বাসঘাতকদের’ চিহ্নিত করার…

ByByNews Desk Jun 29, 2026

৭০ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবাল

কলকাতা, ২৯ জুন (আইএএনএস): তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার (কেএমসি) আরও এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার…

ByByNews Desk Jun 29, 2026
Scroll to Top