News Flash

Image

সাত সকালে যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে

আগরতলা, ২৬ ফেব্রুয়ারি : রাস্তার পাশ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট ব্যারেজ সংলগ্ন এলাকায় মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্হানীয়রা তেলিয়ামুড়া থানায় খবর দিয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করে।

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আজ সকাল থানায় খবর আসে তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট ব্যারেজ সংলগ্ন রাস্তার পাসে এক ব্যক্তি পড়ে রয়েছে। সেই খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিশ্চিত হন তাঁর মৃত্যু হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, মৃত যুবক উত্তর মহারানী বাহাদুর সর্দার পাড়ার বাসিন্দা অসীম দেববর্মা। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ খুঁজে পাওয়া যাবে বলে জানান তিনি।

Releated Posts

বিশ্রামগঞ্জে শৌচালয় থেকে অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

বিশ্রামগঞ্জ, ১৭ আগস্ট: বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ড সংলগ্ন একটি শৌচালয়ের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায়…

ByByReshmi Debnath Aug 17, 2026

স্মার্ট মিটার বাতিলের দাবিতে সিপিআইএমের বিক্ষোভ, বিদ্যুৎ পরিষেবা নিয়ে সরকারের বিরুদ্ধে সরব মানিক দে

আগরতলা, ১৭ আগস্ট: স্মার্ট মিটার বাতিল, বিদ্যুৎ বিলের অস্বাভাবিক বৃদ্ধি বন্ধ এবং বিদ্যুৎ পরিষেবার উন্নতির দাবিতে আগরতলা শহরে…

ByByReshmi Debnath Aug 17, 2026

সরকারি চাকরিতে পিআরটিসি বাধ্যতামূলক না রাখার সিদ্ধান্তের প্রতিবাদ, সরব ডিওয়াইএফআই ও টিওয়াইএফ

আগরতলা, ১৭ আগস্ট: রাজ্যে সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক না রাখার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানাল ডিওয়াইএফআই ও টিওয়াইএফ।…

ByByReshmi Debnath Aug 17, 2026

আগরতলা আদালত চত্বর থেকে পালাল বিচারাধীন বন্দি, পরে ফের আটক

আগরতলা, ১৭ আগস্ট: আগরতলা জেলা ও দায়রা আদালত চত্বর থেকে এক বিচারাধীন বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Aug 17, 2026
Scroll to Top