ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারি।। সংবর্ধিত করা হলো রাজ্য ক্রিকেট সংস্থার নবনির্বাচিত কার্যকরি কমিটির সদস্যদের। বৃহস্পতিবার। প্রগতি প্লে সেন্টারর পক্ষ থেকে। এদিন সকালে কোচ নয়নমনি দেববর্মার নেতৃত্বে সেন্টারের অভিভাবক প্রদ্যুৎ দাস, সুমন দেব, বিদুর দেববর্মা এবং মানব নন্দী প্রমুখ রাজ্য ক্রিকেট সংস্থায় গিয়ে সভাপতি তপন লোধ, সচিব সুব্রত দে সহ নবনির্বাচিত কমিটির সদস্যদের সংবর্ধনা জ্ঞাপন করেন। রাজ্যের সবথেকে ধনী তথা বিত্তশালী ক্রীড়া সংস্থার নতুন কমিটি নির্বাচনের মাধ্যমে গঠনের পর এই প্রথম কোনও ক্রিকেট প্লে সেন্টার থেকে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনা পেয়ে আপ্লুত রাজ্য ক্রিকেট সংস্থার কর্তারাও। সকলেই আশ্বাস দেন রাজ্য ক্রিকেটের উন্নতির জন্য কাজ করবেন। ত্রিপুরার ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ায় নবনির্বাচিত কমিটির লক্ষ্য। পাশাপাশি আশ্বাস দিয়েছেন প্রগতি প্লে সেন্টারের পাশে থাকার। টিসিএ অনুমোদিত সব ক-টি প্লে সেন্টার এবং কোচিং সেন্টারকে সবরকম সহযোগিতার আশ্বাসও দেন তাঁরা।

টিসিএ-র নবনির্বাচিত কমিটির সদস্যরা প্রগতি প্লে সেন্টারের উদ্যোগে সংবর্ধিত
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















