News Flash

  • Home
  • খেলা
  • টিসিএ-র নবনির্বাচিত কমিটির সদস্যরা প্রগতি প্লে সেন্টারের উদ্যোগে সংবর্ধিত
Image

টিসিএ-র নবনির্বাচিত কমিটির সদস্যরা প্রগতি প্লে সেন্টারের উদ্যোগে সংবর্ধিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারি।। সংবর্ধিত করা হলো রাজ্য ক্রিকেট সংস্থার নবনির্বাচিত কার্যকরি কমিটির সদস্যদের। বৃহস্পতিবার। প্রগতি প্লে সেন্টারর পক্ষ থেকে। এদিন সকালে কোচ নয়নমনি দেববর্মার নেতৃত্বে সেন্টারের অভিভাবক প্রদ্যুৎ দাস, সুমন দেব, বিদুর দেববর্মা এবং মানব নন্দী প্রমুখ রাজ্য ক্রিকেট সংস্থায় গিয়ে সভাপতি তপন লোধ, সচিব সুব্রত দে সহ নবনির্বাচিত কমিটির সদস্যদের সংবর্ধনা জ্ঞাপন করেন। রাজ্যের সবথেকে ধনী তথা বিত্তশালী ক্রীড়া সংস্থার নতুন কমিটি নির্বাচনের মাধ্যমে গঠনের পর এই প্রথম কোনও ক্রিকেট প্লে সেন্টার থেকে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনা পেয়ে আপ্লুত রাজ্য ক্রিকেট সংস্থার কর্তারাও। সকলেই আশ্বাস দেন রাজ্য ক্রিকেটের উন্নতির জন্য কাজ করবেন। ত্রিপুরার ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ায় নবনির্বাচিত কমিটির লক্ষ্য। পাশাপাশি আশ্বাস দিয়েছেন প্রগতি প্লে সেন্টারের পাশে থাকার।‌ টিসিএ অনুমোদিত সব ক-টি প্লে সেন্টার এবং কোচিং সেন্টারকে সবরকম সহযোগিতার আশ্বাসও দেন তাঁরা।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top