News Flash

  • Home
  • মুখ্য খবর
  • (আপডেট) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গতিশীল নেতৃত্বে জলপথ আরও সমৃদ্ধ হয়েছে : সর্বানন্দ সোনোয়াল
Image

(আপডেট) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গতিশীল নেতৃত্বে জলপথ আরও সমৃদ্ধ হয়েছে : সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ২০ ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গতিশীল নেতৃত্বে জলপথ আরও সমৃদ্ধ হয়েছে। প্রতিবেশী বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সামুদ্রিক বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। আজ সোনামুড়ার শ্রীমন্তপুরে ভারত সরকারের ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া ( আইডব্লিউএআই )-এর উদ্যোগে নবনির্মিত ইনল্যান্ড ওয়াটারওয়েজ ট্রান্সপোর্ট টার্মিনাল এর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।

এদিন সুশান্ত চৌধুরী বলেন, বিগত দিনে দু’দেশের মধ্যে বাণিজ্যের জন্য পণ্য জাহাজে তোলা হত কলম্বো, সিঙ্গাপুর বা ক্লাং বন্দর থেকে। এখন উত্তর-পূর্বাঞ্চলের জন্য ভারতীয় পণ্য চট্টগ্রাম বন্দর দিয়ে যেতে পারে। কলকাতার মালবাহী জাহাজ চট্টগ্রাম, মোংলা বা উত্তর-পূর্বাঞ্চলে আনা–নেওয়ার জন্য যাতায়াতের একাধিক উপায়ের ব্যবহার করতে পারে। বাংলাদেশ এই রুটগুলো ব্যবহারের অনুমতি দিয়েছে: চট্টগ্রাম/মোংলা থেকে আগরতলা (ত্রিপুরা), চট্টগ্রাম/মোংলা থেকে দওকি (মেঘালয়), চট্টগ্রাম/মোংলা থেকে সুতারকান্দি (অসম), চট্টগ্রাম/মোংলা থেকে‌ শ্রীমন্তপুর (ত্রিপুরা)।

তাঁর কথায়, কোন রাজ্যের উন্নয়ন করতে হলে অর্থনৈতিক ব্যবস্থাকে শক্তিশালী করা প্রয়োজন৷ আর অর্থনৈতিক ব্যবস্থাকে শক্তিশালী করতে হলে উন্নত যোগাযোগ ব্যবস্থা থাকা প্রয়োজন ৷ বর্তমানে রাজ্যে সড়কপথ, রেলপথ, আকাশপথ, জলপথ অর্থাৎ চর্তুদিকেই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে ৷ সোনামুড়া-দাউদকান্দি এই ৯৩ কিমি জলপথটি ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থার জন্য একটি মাইলস্টোন বলে দাবি করেন তিনি।

এদিন তিনি আরও বলেন, ২০১৪–র ‘অ্যাক্ট ইস্ট’ নীতির মাধ্যমে, যা কি না উপসাগরীয় অঞ্চলে এবং বৃহত্তর ভারত–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপকূলবর্তী দেশগুলির সঙ্গে ঘনিষ্ঠতা আরও নিবিড় করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের একটি অন্যতম প্রধান কর্মসূচির বাস্তব প্রতিফলন। সম্প্রতি একটি রিপোর্টে ভারত, দক্ষিণ–পূর্ব এশিয়ায় তার পূর্বাঞ্চলীয় প্রতিবেশী দেশগুলি ও জাপানের মধ্যে একটি সহযোগিতামূলক কাঠামোর ভিত্তিতে উপসাগরীয় অঞ্চলে ঘনিষ্ঠতর সংযোগের সম্ভাবনা বিশ্লেষণ করা হয়েছে। এক্ষেত্রে এই ধরনের প্রয়াসের বাহক হিসেবে বিশেষ ভাবে নজরে রাখা হয়েছে ভারতের উত্তর–পূর্বাঞ্চলকে।

এদিন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গতিশীল নেতৃত্বে জলপথ আরও সমৃদ্ধ হয়েছে। মোদির গ্যারান্টি জলপথকে শক্তি দিচ্ছে ৷

তাঁর কথায়, এই অঞ্চলের জন্য অর্থনৈতিক উন্নয়নের অনুঘটক, উচ্চ আসামের পাশাপাশি অরুণাচল প্রদেশের জন্য বাণিজ্য সুযোগকে আরও প্রশস্ত করে। ত্রিপুরার সোনামুড়া টার্মিনাল ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তঃসীমান্ত বাণিজ্যকে আরও এগিয়ে নিয়ে যাবে। করিমগঞ্জ ও বদরপুর টার্মিনালেও বিদ্যুৎ বাণিজ্যের সুযোগ তৈরি হবে।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top