News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতে বিভিন্ন ক্ষেত্রে ৯-টি প্রকল্পের জন্য ২৩২.২০৯ বিলিয়ন জাপানি ইয়েন (জেপিওয়াই) ‘সরকারি উন্নয়ন সহায়তা’ (ওডিএ) ঋণ হিসেবে দেবে বলে জাপান প্রতিশ্রুতি দিয়েছে
Image

ভারতে বিভিন্ন ক্ষেত্রে ৯-টি প্রকল্পের জন্য ২৩২.২০৯ বিলিয়ন জাপানি ইয়েন (জেপিওয়াই) ‘সরকারি উন্নয়ন সহায়তা’ (ওডিএ) ঋণ হিসেবে দেবে বলে জাপান প্রতিশ্রুতি দিয়েছে

নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি ২০২৪, (পিআইবি):  ভারতে বিভিন্ন ক্ষেত্রে ৯-টি প্রকল্পের জন্য ২৩২.২০৯ বিলিয়ন জাপানি ইয়েন (জেপিওয়াই) ‘সরকারি উন্নয়ন সহায়তা’ (ওডিএ) ঋণ হিসেবে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে জাপান সরকার। মঙ্গলবার এই বিষয়ে ভারত সরকারের অর্থ মন্ত্রকের অর্থনীতি বিষয়ক দপ্তরের সচিব বিকাশ শীল এবং ভারতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সুজুকি হিরোশির মধ্যে নথি-পত্র বিনিময় করা হয়।  
এই ওডিএ ঋণ সহায়তায় যে সব প্রকল্পের জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার মধ্যে উল্লেযোগ্য কয়েকটি হল যথাক্রমে:
১. উত্তর-পূর্ব সড়ক অন্তর্জাল যোগাযোগ উন্নয়ন প্রকল্প (পর্যায় ৩)(ট্রেঞ্চটু): ধুবরি-ফুলবাড়ি সেতু (জেপিওয়াই ৪৩.৫৩ বিলিয়ন),
২. উত্তর-পূর্ব সড়ক অন্তর্জাল যোগাযোগ উন্নয়ন প্রকল্প(পর্যায় ৭)(ট্রেঞ্চ টু): জাতীয় সড়ক ১২৭বি (ফুলবাড়ি-গয়েরাগ্রে বিভাগ)  (জেপিওয়াই ১৫,৫৬ বিলিয়ন),
৩. নাগাল্যান্ডে মেডিক্যাল কলেজ হাসপাতাল স্থাপনের জতন্য প্রকল্প কোহিমায় ইন্সস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ প্রকল্পের জন্য জেপিওয়াই ১০ বিলিয়ন।  
১৯৫৮ সাল থেকে ভারত ও জাপানের মধ্যে রয়েছে সুদীর্ঘ দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগিতার এক ফলদায়কদ ইতিবাচক বিনিময় সম্পর্কের ইতিহাস। ভারত-জাপান সম্পর্কের একটি প্রধান স্তম্ভ হল অর্থনৈতিক অংশীদারিত্ব বিগত কয়েক বছর ধরে যা অত্যন্ত সুদৃঢ়ভাবে এগিয়ে চলেছে। গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির জন্য নতুন যে নথি-পত্র বিনিময় হল তা ভারত ও জাপানের মধ্যে কৌশলগত ও বৈশ্বিক অংশীদারিত্বের ভিতকে আরোও শক্তিশালী করবে।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top