News Flash

Image

মণিপুরের কাকচিঙে দফায় দফায় গোলাগুলি, হতাহতের খবর নেই

ইমফল, ১৭ ফেব্রুয়ারি (হি.স.) : মণিপুরের কাকচিং জেলার সুগনু গ্রামের কাছে পেরিফেরাল এলাকায় দফায় দফায় গোলাগুলি চলছে। তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল শুক্রবার থেকে গুলিবর্ষণ শুরু হয়েছে। উত্তেজনা নিয়ন্ত্রণে পাল্টা গুলিবৰ্ষণ করছে রেপিড অ্যাকশন ফোর্স এবং আসাম রাইফেলস।

রাজ্য পুলিশের সদর দফতর সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি মধ্যরাতে প্রথমে কাকচিং জেলার অন্তর্গত সুগনু এলাকায় অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা শুরু করে দুর্বৃত্তের দল। এর পর নিরাপত্তা বাহিনীর পাল্টা জবাবে কযেক ঘণ্টা লুকিয়ে আত্মগোপন করে হামলাকারী। কিন্তু গতরাত আবার সশস্ত্র দুর্বৃত্তরা আশপাশ এলাকায় মাঝেমধ্যে বোমাবাজি ও গুলি ছুঁড়তে থাকে। একটি বোমা পড়ে আবাসিক এলাকায়। বোমা বিস্ফোরণে একটি বাড়ি সহ বেশ কিছু সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।

কাকচিঙের পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশের এক দল বোমা বিস্ফোরণস্থলে ছুটে গিয়েছেন। পুলিশের সূত্ৰটি জানিয়েছে, এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণাধীন।

Releated Posts

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top