News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে জ্বালানী তেলের কালোবাজারী রমরমা, দপ্তর নীরব দর্শকের ভূমিকায়
Image

রাজ্যে জ্বালানী তেলের কালোবাজারী রমরমা, দপ্তর নীরব দর্শকের ভূমিকায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই৷৷ রাজ্যে যতই কঠোর আইনকানুন প্রয়োগ হোক না কেন রাজ্যমন্ত্রী আমলারা, তাকে তোয়াক্কা না করেই একাংশ খাদ্য দপ্তরের কর্মীদের যোগসাজশে এই সংকটময় পরিস্থিতির মধ্যে হাজারো হাজারো গ্যালন পেট্রোল ডিজেল, কালো বাজারিদের হাতে অনায়াসেই চলে যায়৷ যার ফলে সারা রাজ্য জুড়ে কৃত্রিম, পেট্রোল, ডিজেলের সংকট তৈরি হচ্ছে৷ রাজ্যের মন্ত্রী যখন এই সংকটপূর্ণ পরিস্থিতিতে উত্তীর্ণ হওয়ার জন্য সারা রাজ্যে প্রত্যেকটি পেট্রোল পাম্পে রেশনিং প্রথার মাধ্যমে পেট্রোল, ডিজেল দেওয়ার নির্দেশ জারি করেছেন, সে জায়গায় দাঁড়িয়ে কিভাবে কালো বাজারিদের হাতে বিশাল অংশের পেট্রোল, ডিজেল চলে যায় সে নিয়ে রীতিমত প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ এক ট্যাঙ্কার অর্থা ১২০০০ হাজার পেট্রোল ডিজেল আসলে অর্ধেকেরও বেশি জ্বালানি তেল খোলা বাজারে চলে যায়৷  আর কালোবাজারিরা এই সুযোগে প্রতি লিটার  পেট্রোল ১০০ টাকায় বিক্রি করছেন৷ অমরপুর গোটা মহকুমা জুড়ে চলছে পেট্রোল, ডিজেলের ব্যাপক  কালোবাজারি৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top