News Flash

  • Home
  • মুখ্য খবর
  • যান দুর্ঘটনায় মৃত্যু অটো চালকের, ময়নাতদন্তে গাফিলতির অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে
Image

যান দুর্ঘটনায় মৃত্যু অটো চালকের, ময়নাতদন্তে গাফিলতির অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে

আগরতলা, ১৭ ফেব্রুয়ারিঃ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অটো চালকের। রাজধানীর মঠ চৌমুহনী এলাকা থেকে যাত্রী নিয়ে যোগেন্দ্রনগরস্থিত অটো স্ট্যান্ডে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। তবে সঠিক সময়ে হাসপাতালে ময়নাতদন্ত না হওয়ায় এদিন বিক্ষোভ দেখান অটো চালকরা।

তাদের অভিযোগ ওই অটোচালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। তাকে সেখান থেকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসলে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলেও ময়নাতদন্ত করা হচ্ছে না। সকাল থেকে ওই মৃত অটোচালকের সহকর্মী ও পরিবারের সদস্যরা জিবি হাসপাতালে অবস্থান করলেও দ্বায়িত্বপ্রাপ্তদের কোনো হেলদোল নেই বলে অভিযোগ করেন তারা। ঘটনায় এক সময় ক্ষোভে ফেটে পরেন মৃতের আত্মীয় পরিজনেরা। এতে জিবি হাসপাতালের পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছেন মৃতের পরিজনেরা।

Releated Posts

গভীর রাতে দুর্গম এলাকায় পুলিশের অভিযান, ৩৬ কেজি শুকনো গাঁজাসহ আটক এক

আগরতলা, ৩ মে: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গভীর রাতে দুর্গম এলাকায় অভিযান চালিয়ে ৩৬ কেজি শুকনো গাঁজা…

ByByReshmi Debnath May 3, 2026

৮ দফা দাবিতে অঙ্গনওয়াড়ী কর্মী-সহায়িকাদের গণঅবস্থান

আগরতলা, ৩ মে: ত্রিপুরা অঙ্গনওয়াড়ী ওয়ার্কার্স এন্ড হেলপার্স ইউনিয়নের উদ্যোগে রবিবার আগরতলার প্যারাডাইস চৌমুহনী এলাকায় ৮ দফা দাবিকে…

ByByReshmi Debnath May 3, 2026

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের মৃতদেহ, শোকের ছায়া এলাকায়

আগরতলা, ৩ মে: অবশেষে টানা তিন দিনের অভিযানের পর নদী থেকে উদ্ধার করা হল রাকেশ শীলের মৃতদেহ। রবিবার…

ByByReshmi Debnath May 3, 2026

ডিডিও’র সই জাল করে সরকারি টাকা আত্মসাৎ, আটক বায়ো ডাইভারসিটি অফিসের কর্মী

আগরতলা, ৩ মে: বায়ো ডাইভারসিটি বোর্ডের গোর্খাবস্তি অফিসে কর্মরত মাল্টি টাস্ক স্টাফ সুরজিৎ চক্রবর্তীকে আটক করেছে নিউ ক্যাপিটাল…

ByByReshmi Debnath May 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top