News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • হ্যাক ‘ডিমা হাসাও ট্যুরিজম’ ফেসবুক অ্যাকাউন্ট, ফলোয়ারদের আনফলো করার আহ্বান
Image

হ্যাক ‘ডিমা হাসাও ট্যুরিজম’ ফেসবুক অ্যাকাউন্ট, ফলোয়ারদের আনফলো করার আহ্বান

হাফলং (অসম), ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়েও থাবা পড়েছে সাইবার অপরাধের। জেলা পর্যটন বিভাগের অফিশিয়াল ‘ডিমা হাসাও ট্যুরিজম’ নামের অ্যাকাউন্ট হ্যাক করেছে সাইবার অপরাধী। ‘ডিমা হাসাও ট্যুরিজম’ অফিশিয়াল ফেসবুক প্যাজটি এখন সম্পূর্ণ হেকারের নিয়ন্ত্রণে।

ডিমা হাসাও জেলা পর্যটন দফতরের উপ-অধিকর্তা নর্মেন্দু কেম্প্রাই শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, কিছুদিন আগে জেলা পর্যটন বিভাগের ফেসবুক প্যাজটি হেক হয়েছে। এই ফেসবুক প্যজটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করছে সাইবার অপরাধীরা। কিছুদিন থেকে বিভাগীয় এই ফেসবুক প্যাজে আপত্তিজনক পোস্ট আপলোড করছে হেকাররা। জেলা পর্যটন বিভাগ এই ফেসবুক প্যাজটি পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে বিফল হচ্ছে। ইতিমধ্যে বিষয়টি ফেসবুক কর্তৃপক্ষকে রিপোর্ট করা হয়েছে। এছাড়া হাফলং সদর থানার সাইবার সেলেও এ সম্পর্কে এজাহার দাখিল করা হয়েছে। তবে এখনও পর্যটন বিভাগের ফেসবুক অ্যাকাউন্ট হেকারের কবজা থেকে পুনরুদ্ধার বা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।

নর্মেন্দু কেম্প্রাই বলেন, ডিমা হাসাও জেলা পর্যটন বিভাগের এই ফেসবুক প্যাজের দশ হাজার ফলোয়ার রয়েছেন। তাই এবার জেলা পর্যটন বিভাগ ডিমা হাসাও ট্যুরিজম নামের নতুন একটি ফেসবুক প্যাজ খুলেছে। আগের মতো ডিমা হাসাও ট্যুরিজম নামের যে ফেসবুক প্যাজ ছিল এবং যারা এর ফলোয়ার রয়েছেন বা ফলো করছেন তারা যাতে এই প্যাজটি আনফলো বা ব্লক করে দেন এই আহ্বান জানিয়েছেন জেলা পর্যটন বিভাগের উপ-অধিকর্তা নর্মেন্দু কেম্প্রাই।

Releated Posts

অসমে জাপানি এনকেফালাইটিসে ৭ জনের মৃত্যু, নজরদারি জোরদার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস) : অসমে চলতি বছরে এখন পর্যন্ত জাপানি এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে এবং…

ByBySandeep Biswas Jun 18, 2026

ভবিষ্যতের চাকরির বাজারে সেমিকন্ডাক্টর, এআই ও গ্রিন এনার্জির গুরুত্ব বাড়বে, যুবসমাজকে প্রস্তুত থাকার আহ্বান হিমন্তের

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার রাজ্যের ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীদের ভবিষ্যতের কর্মসংস্থানের সুযোগের জন্য…

ByByNews Desk Jun 18, 2026

অসম বিধানসভার উপাধ্যক্ষ পদে বিজেপির প্রার্থী ড. হ্যাবে টেরন, ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসম বিধানসভার উপাধ্যক্ষ পদের জন্য বিজেপি বিধায়ক ড. হ্যাবে টেরনকে শাসক জোটের প্রার্থী হিসেবে…

ByByNews Desk Jun 18, 2026

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top