News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে উদ্ধার ৬৬ লক্ষ ৫৭ হাজার টাকা
Image

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে উদ্ধার ৬৬ লক্ষ ৫৭ হাজার টাকা

শিয়ালদা থেকে আগরতলাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে ৬৬ লক্ষ ৫৭ হাজার টাকা উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।বুধবার অর্থাৎ সরস্বতী পূজার দিন শিয়ালদা থেকে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুপুর ২:৪০ মিনিটে ধর্মনগর স্টেশনে এসে পৌঁছায় আগরতলার উদ্দেশ্যে যাবে বলে, সেই ট্রেনে বি ওয়ান কামরার বাথরুমের পাশে রেল কর্মী মনোজ শর্মা এই টাকাগুলি উদ্ধার করেছেন। কিন্তু এই টাকার কোন দাবিদার পাওয়া যায়নি।

অবশেষে ধর্মনগর মহকুমার মহকুমা রেজিস্ট্রেটের নির্দেশ নিয়ে মেশিনের মাধ্যমে টাকা গোনা হয় এবং এই টাকা জিআরপিএফ এর হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শুক্রবার মেশিন দিয়ে এই টাকা গোনা হয়েছে। 

এতে সবগুলি ৫০০ টাকা এবং ২০০ টাকার নোট ছিল। উদ্ধারকৃত টাকার পরিমান ৬৬ লক্ষ ৫৭ হাজার  বলে আরপিএফের কর্মকর্তারা জানান। তবে রেলের বাথরুমের পাশে এত পরিমান টাকা কে বা কারা রেখে গেল কেনই বা রেখে গেল তার কোন হদিস পাওয়া যাচ্ছে না।

 হঠাৎ করে এত টাকা নগদ উদ্ধারে ধর্মনগর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আরপিএফ আইনী প্রক্রিয়া সম্পূর্ণ করতে কেনই বা এত সময় লাগালো এবং সংবাদমাধ্যমকে কেন এত দেরিতে জানানো হলো তা নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন সৃষ্টি হয়েছে।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top