News Flash

  • Home
  • খেলা
  • ধলেশ্বরে শান্তিনিকেতন সাংস্কৃতিক পরিষদ আয়োজিত দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্ট
Image

ধলেশ্বরে শান্তিনিকেতন সাংস্কৃতিক পরিষদ আয়োজিত দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা , ১৫ ফেব্রুয়ারি।। আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে এখন বেসরকারি বিভিন্ন ক্লাব ও সামাজিক সংগঠনের উদ্যোগে আকর্ষণীয় প্রাইজের ক্রিকেট টুর্নামেন্ট। মূলত যুব সমাজকে নেশার হাত থেকে রক্ষা করার বার্তা নিয়েই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন। আর এতে করে ব্যাপক ছাড়াও লক্ষ্য করা যাচ্ছে টুর্নামেন্ট গুলিতে। বুধবার রাতে আরো একবার এমনটা দেখা গেল রাজধানী আগরতলার ধলেশ্বর স্থিত স্বামী দয়ালানন্দ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে। ধলেশ্বর শান্তিনিকেতন সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে আয়োজন করা হয় ধলেশ্বর প্রিমিয়ার লিগ সেভেন এ সাইড দিবারাত্রি নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। এদিন রাতে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী রাজিব ভট্টাচার্য। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর সীমা দেবনাথ, সমাজসেবী নবেন্দু ভট্টাচার্য, রানা ঘোষ, ক্লাব সভাপতি মনিষ সাহা সহ আরো বিশিষ্ট জনেরা। দিবারাত্রি এই ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনার আগে পুলওয়ামা হামলার বর্ষপূর্তি উপলক্ষে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানান উদ্বোধনী অনুষ্ঠানের অতিথিরা। সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই পাঁচদিন ব্যাপী  ক্রিকেট টুর্নামেন্টে প্রচুর সংখ্যক দল অংশগ্রহণ করে। ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে আয়োজক সংগঠনের সদস্যরা সহ স্থানীয়দের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top