News Flash

  • Home
  • খেলা
  • মোহনপুরে আকর্ষণীয় পুরস্কারে ক্রিকেট টুর্নামেন্ট শুরু ২৫শে
Image

মোহনপুরে আকর্ষণীয় পুরস্কারে ক্রিকেট টুর্নামেন্ট শুরু ২৫শে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা , ১৫ ফেব্রুয়ারি।। নেশা থেকে বিরত থাকার পাশাপাশি খেলাধুলার প্রতি যুবকদের আরও অধিকতর মনোনিবেশ করতে বিজেপি দুই নং মোহনপুর মণ্ডলের উদ্যোগে এবার অনুষ্ঠিত হতে চলেছে আকর্ষণীয় প্রাইজের নকআউট ক্রিকেট টুর্নামেন্ট।যা মোহনপুর মহকুমার মধ্যে সবথেকে বড় পরিসরের ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন এটি। তাই এই টুর্নামেন্টকে সামনে রেখে বৃহস্পতিবার দুপুরে মোহনপুরস্থিত মোহনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে এক  আলোচনায় মিলিত হলেন কর্মকর্তারা। অটল বিহারী বাজপেয়ি স্মৃতি নকআউট এই ক্রিকেট টুর্নামেন্ট কে সফল করে তুলতে চলছে এখন জোরদার প্রস্তুতি। টুর্নামেন্ট কমিটির সভাপতি জয়লাল দাস জানান দেশের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী স্মৃতি নক আউট ক্রিকেট টুর্নামেন্ট হিসেবে পরিচালিত হবে টুর্নামেন্টটি। টুর্নামেন্টে যেসব দল অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে আগামী ২২ শে ফেব্রুয়ারীর মধ্যে নাম নথিভূক্ত করতে হবে।নাম নথিভুক্তের সময় টিম গুলোকে  ২০০০ টাকা এন্ট্রি ফি জমা দিতে হবে।চ্যাম্পিয়ন টিমকে ট্রফির পাশাপাশি দেওয়া হবে একটি পালসার বাইক। তাছাড়া রানার্স টিম সহ প্রতিটি খেলার সেরা খেলোয়াড়দের জন্যে থাকবে আকর্ষণীয় পুরস্কার।স্থানীয় বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথের উপস্থিতিতে আগামী ২৫ শে ফেব্রুয়ারি মোহনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে শুরুয়াত হবে এই টুর্নামেন্টের।

Releated Posts

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top