News Flash

  • Home
  • দেশ
  • রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিলেন মহেন্দ্র ভাট, কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ জানালেন ধামি
Image

রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিলেন মহেন্দ্র ভাট, কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ জানালেন ধামি

দেহরাদূন, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দিলেন মহেন্দ্র ভাট। বৃহস্পতিবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি-সহ বিজেপি নেতৃবৃন্দের উপস্থিতিতে রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন উত্তরাখণ্ডের বিজেপি সভাপতি মহেন্দ্র ভাট। প্রসঙ্গত, আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যসভার নির্বাচন। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি।

মহেন্দ্র ভাট মনোনয়ন পত্র জমা দেওয়ার পর মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, “মহেন্দ্র ভাটকে রাজ্যসভার জন্য মনোনীত করা হয়েছে, আমি এ জন্য কেন্দ্রীয় নেতৃত্ব এবং প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানাতে চাই। এটা আমাদের সকলের জন্য গর্বের মুহূর্ত, দলের কর্মীরাও খুশি।”

Releated Posts

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top