News Flash

  • Home
  • দেশ
  • কাশ্মীরে রাতের তাপমাত্রা রয়েছে হিমাঙ্কের নীচেই, কনকনে ঠান্ডা গুলমার্গ ও পহেলগামে
Image

কাশ্মীরে রাতের তাপমাত্রা রয়েছে হিমাঙ্কের নীচেই, কনকনে ঠান্ডা গুলমার্গ ও পহেলগামে

শ্রীনগর, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): কাশ্মীর উপত্যকার বিভিন্ন হিল স্টেশনে রাতের তাপমাত্রা রয়েছে হিমাঙ্কের নীচেই। কনকনে ঠান্ডায় কাঁপছে গুলমার্গ ও পহেলগাম। শ্রীনগরও শীতে জবুথবু। বৃহস্পতিবার শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস ৩.০ ডিগ্রি সেলসিয়াস, পহেলগামে মাইনাস ৫.৪ ডিগ্রি সেলসিয়াস এবং গুলমার্গে মাইনাস ৩.২ ডিগ্রি সেলসিয়াস। জম্মুতে তাপমাত্রার পারদ চড়ে ৮.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, ১৭ তারিখ বিকেলের পর থেকে পশ্চিমী ঝঞ্ঝা জম্মু ও কাশ্মীর এবং পার্শ্ববর্তী অঞ্চলকে প্রভাবিত করতে পারে। শনিবার গভীর রাতের পর সমতলে বৃষ্টি ও পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ১৯-২০ ফেব্রুয়ারির মধ্যে কুপওয়ারা, বারামুল্লা, বান্দিপোরা, গান্ডেরওয়াল, বদগাম, শোপিয়ানের কোথাও কোথাও বৃষ্টি ও তুষারপাত প্রত্যাশিত।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top