শ্রীনগর, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): কাশ্মীর উপত্যকার বিভিন্ন হিল স্টেশনে রাতের তাপমাত্রা রয়েছে হিমাঙ্কের নীচেই। কনকনে ঠান্ডায় কাঁপছে গুলমার্গ ও পহেলগাম। শ্রীনগরও শীতে জবুথবু। বৃহস্পতিবার শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস ৩.০ ডিগ্রি সেলসিয়াস, পহেলগামে মাইনাস ৫.৪ ডিগ্রি সেলসিয়াস এবং গুলমার্গে মাইনাস ৩.২ ডিগ্রি সেলসিয়াস। জম্মুতে তাপমাত্রার পারদ চড়ে ৮.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, ১৭ তারিখ বিকেলের পর থেকে পশ্চিমী ঝঞ্ঝা জম্মু ও কাশ্মীর এবং পার্শ্ববর্তী অঞ্চলকে প্রভাবিত করতে পারে। শনিবার গভীর রাতের পর সমতলে বৃষ্টি ও পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ১৯-২০ ফেব্রুয়ারির মধ্যে কুপওয়ারা, বারামুল্লা, বান্দিপোরা, গান্ডেরওয়াল, বদগাম, শোপিয়ানের কোথাও কোথাও বৃষ্টি ও তুষারপাত প্রত্যাশিত।

কাশ্মীরে রাতের তাপমাত্রা রয়েছে হিমাঙ্কের নীচেই, কনকনে ঠান্ডা গুলমার্গ ও পহেলগামে
Tags:
Releated Posts
নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…
ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…
গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭
নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…
নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…


















