News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা সরকারের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের কাজ অনেকটাই এগিয়েছে : পরিবহন মন্ত্রী
Image

ত্রিপুরা সরকারের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের কাজ অনেকটাই এগিয়েছে : পরিবহন মন্ত্রী

আগরতলা, ১৫ ফেব্রুয়ারি : ত্রিপুরা সরকারের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের কাজ অনেকটাই এগিয়েছে। মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা ২০২৩-২৪’ প্রকল্পের আওতায় রাজ্যের পরিবহন দপ্তরের জন্য অনুমোদিত বিভিন্ন কাজের পর্যালোচনা সংক্রান্ত বৈঠকের একথা বলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

এদিন মন্ত্রী বলেন, কার্যবিবরণীতে উল্লিখিত স্ব-স্ব বিষয়ের উপর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন শিঘ্রাতিশীঘ্র প্রেরণের জন্য বৈঠকে উপস্থিত আধিকারিকদের নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

আজকের ওই বৈঠকে ধলাই জেলার অধীন গন্ডা তুইসা মোটর স্ট্যান্ড নির্মাণ, পশ্চিম জেলার অধীনে জিরানীয়া মোটর স্ট্যান্ড নির্মাণ, সিপাহীজলা জেলার অধীনে মেলাঘর মোটর স্ট্যান্ড নির্মাণ,পশ্চিম জেলার অধীনে নাগেরজলা বাস স্ট্যান্ডের উন্নয়ণ সহ পশ্চিম জেলার জন্য সমন্বিত ট্রান্সপোর্ট কমিশনারেট এবং ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিস বিল্ডিং নির্মাণ এবং উনাকোটি জেলার কৈলাশহরে, খোয়াই জেলার তেলিয়ামুড়ায়, সিপাহীজলা জেলার আমতলীতে, দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারে পরিবহন দপ্তরের অফিস বিল্ডিং নির্মাণ কাজের সাথে সম্পৃক্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top