News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অযোধ্যাগামী আস্থা স্পেশাল ট্রেনের সূচনা করলেন মুখ্যমন্ত্রী
Image

অযোধ্যাগামী আস্থা স্পেশাল ট্রেনের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ ফেব্রুয়ারি : মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা আজ সন্ধ্যায় আগরতলা রেলস্টেশনে অযোধ্যাগামী আস্থা স্পেশাল ট্রেনের সূচনা করেন। মুখ্যমন্ত্রী পতাকা নেড়ে এই বিশেষ ট্রেনটির শুভ যাত্রার সূচনা করেন।

রেলস্টেশনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, সত্তর দশক থেকে এই রাজ্যের পরিবেশ অনেকাংশে নাস্তিকের পরিবেশ ছিল। ২০১৪ সালে কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সরকার গঠন এবং এ রাজ্যে নতুন সরকার গঠনের পর এক নতুন পরিবেশ সৃষ্টি হয়েছে। ২২ জানুয়ারি অযোধ্যায় রামলালা মন্দিরের উদ্বোধনের ফলে সারা দেশে আস্থা ও বিশ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে। ফিল গুড অনুভূতি দেখা দিয়েছে। মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ অর্থনীতির দিক দিয়ে ৫ম স্থান থেকে ৩য় স্থানে উঠে আসবে।

রাজ্য থেকে যাঁরা আজ অযোধ্যায় যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, তাঁরা যেন ভগবান রামলালার কাছে রাজ্যবাসীর জন্য সুখ ও শান্তি প্রার্থনা করেন। আস্থা স্পেশাল ট্রেনটি আগরতলা থেকে আজ সন্ধ্যায় রওনা হয়ে ১৬ তারিখ অযোধ্যায় পৌঁছবে। পরদিন আবার অযোধ্যা থেকে রওনা হয়ে ১৯ তারিখ আগরতলায় আসবে।

Releated Posts

কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিতে ত্রিপুরাজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, ২ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত

আগরতলা, ২৮ এপ্রিল: রাজ্যজুড়ে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টির তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে। দৈনিক পরিস্থিতি সম্পর্কিত রিপোর্ট…

ByByReshmi Debnath Apr 28, 2026

ত্রিপুরায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও ভারী বৃষ্টির পূর্বাভাস , লাল সতর্কতা জারি

আগরতলা, ২৮ এপ্রিল: ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী তিনদিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়া ও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

ঝড়-বৃষ্টিতে ক্ষয়ক্ষতি, প্রশাসন তৎপর, সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৮ এপ্রিল: প্রবল ঝড় ও বৃষ্টির দাপটে রাজ্যের বিভিন্ন জেলায় সাধারণ মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায়…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

ঘণ্টাখানেকের বৃষ্টিতে ডুবল স্মার্ট সিটি, শহরে হাঁটু জল, জনদুর্ভোগ চরমে

আগরতলা, ২৮ এপ্রিল: মাত্র ঘণ্টাখানেকের টানা ভারী বর্ষণেই কার্যত জলমগ্ন হয়ে পড়ল আগরতলা শহর। শহরের একাধিক গুরুত্বপূর্ণ ও…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top