News Flash

  • Home
  • দিনের খবর
  • চার দিনের মার্কিন সফরে সেনাপ্রধান জেনারেল পান্ডে
Image

চার দিনের মার্কিন সফরে সেনাপ্রধান জেনারেল পান্ডে

নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি (হি.স.): সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে ৪ দিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন।দ্বিপাক্ষিক সামরিক সম্প্রসারণের উপায়গুলি খোঁজার লক্ষ্যেই তিনি আমেরিকা সফরে রওনা দেবেন। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে মনোজ পান্ডের এই সফরকে গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করা হয়েছে।

১৩ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত মনোজ পান্ডে এই সফরে থাকবেন। এই সফরে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা মজবুত হবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এই সফরে থাকাকালীন জেনারেল মনোজ পান্ডে মার্কিন সেনাবাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল ব়্যাণ্ডি জর্জ এবং অন্যান্য সিনিয়র আমেরিকান সামরিক নেতাদের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা করবেন।

সেনাবাহিনীর তরফ থেকে সোমবার জানানো হয়েছে যে সেনাপ্রধানের এই সফরের ফলে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে গভীরতর সামরিক সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্ব মজবুত হবে। উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে বন্ধনও শক্তিশালী হবে।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top