News Flash

  • Home
  • দিনের খবর
  • বিজেপিই একমাত্র দল যা সাধারণ মানুষকে শক্তিশালী ও ক্ষমতায়িত করবে : শেহনাজ গনাই
Image

বিজেপিই একমাত্র দল যা সাধারণ মানুষকে শক্তিশালী ও ক্ষমতায়িত করবে : শেহনাজ গনাই

নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি (হি.স.) : জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স-এ ভাঙন ধরালেন শেহনাজ গনাই। সোমবার বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। দিল্লিতে বিজেপির সদর দফতরে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ও বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চুঘের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছেন শেহনাজ গনাই। বিজেপিতে যোগ দেওয়া পর শেহনাজ বলেছেন, “বিজেপি এমন একটি সংগঠন যা ভারতের জনগণকে দেওয়া সমস্ত প্রতিশ্রুতি পূরণ করেছে। সম্প্রতি আপনারা দেখেছেন, জম্মু ও কাশ্মীরের এসটি সম্প্রদায়ের জন্য সংরক্ষণের আমাদের দীর্ঘদিনের অমীমাংসিত দাবি। সংরক্ষণ এই সম্প্রদায়গুলিকে ক্ষমতায়ন করেছে। এলাকার মানুষ এখন বিশ্বাস করে, বিজেপিই একমাত্র দল যা সাধারণ মানুষকে শক্তিশালী ও ক্ষমতায়ন করবে।”

তরুণ চুঘ বলেছেন, “তিনি জম্মু ও কাশ্মীরের একজন বড় ব্যক্তিত্ব এবং আগামী এক সপ্তাহের মধ্যে এমন অনেক বড় মুখ বিজেপিতে যোগ দিতে দেখা যাবে। ৭ দশক ধরে, এই অঞ্চলের এসটি-রা সংরক্ষণ থেকে বঞ্চিত ছিল। এই প্রথমবার, অনুচ্ছেদ ৩৭০ বাতিলের পর, এটি সম্প্রদায়গুলি সংরক্ষণের দ্বারা উপকৃত হয়েছে যাতে তারা ক্ষমতায়িত হতে পারে।”

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top