News Flash

  • Home
  • দিনের খবর
  • শ্রীলঙ্কা ও মরিশাসে ইউপিআই ও রূপে কার্ড পরিষেবার সূচনা, সাক্ষী থাকলেন প্রধানমন্ত্রী মোদী
Image

শ্রীলঙ্কা ও মরিশাসে ইউপিআই ও রূপে কার্ড পরিষেবার সূচনা, সাক্ষী থাকলেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমসিংহে এবং মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ কুমার যুগনাথের উপস্থিতিতে সোমবার শ্রীলঙ্কা ও মরিশাসে ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই) পরিষেবা এবং রূপে কার্ড পরিষেবার সূচনা হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমসিংহে এবং মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ কুমার যুগনাথ।

ভার্চুয়ালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শ্রীলঙ্কায় একজন ভারতীয় নাগরিকের মাধ্যমে পরিচালিত হয় প্রথম ইউপিআই লেনদেন। আবার মরিশাসেও একজন ভারতীয় নাগরিকের দ্বারা পরিচালিত হয় প্রথম ইউপিআই লেনদেন। মরিশাসের প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “এই মাইলফলক উপলক্ষে আপনাদের সকলের সঙ্গে যোগ দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ভারত ও মরিশাসের মধ্যে শক্তিশালী সাংস্কৃতিক, বাণিজ্যিক এবং জনগণকেন্দ্রিক সংযোগ রয়েছে, যা শতাব্দী পুরানো। এখন আমরা এই সম্পর্কের আরও একটি মাত্রা দিচ্ছি।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top