News Flash

  • Home
  • দেশ
  • কিশনগঞ্জে জাতীয় সড়কে বাস দুর্ঘটনায় মৃত্যু ২ জনের, আহত অন্তত ৩০ জন
Image

কিশনগঞ্জে জাতীয় সড়কে বাস দুর্ঘটনায় মৃত্যু ২ জনের, আহত অন্তত ৩০ জন

কিশনগঞ্জ, ১২ ফেব্রুয়ারি (হি. স.) : বিহারের কাটিহার জেলার কুরসেলা থানা এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে বাস। মৃত্যু হল ২ জনের। আহত অন্তত ৩০ জন। সোমবার ভোররাতে রাঁচি-শিলিগুড়িগামী একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ে।

মৃতরা হলেন, জিতনি টোপ্পো (৬০) ও সন্ধ্যা কেরকেট্টা (৩০)। দু’জনই ঝাড়খণ্ডের গুমলা জেলার সিমলা বাগান ও রামশালীন গ্রামের বাসিন্দা। অপরদিকে এই বাসের অধিকাংশ যাত্রীই ঝাড়খণ্ডের, যাঁরা বিভিন্ন গ্রামাঞ্চল থেকে উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগানের শ্রমিকের কাজ করেন বলে জানা গিয়েছে।

কুরসেলার মহকুমা পুলিশ আধিকারিক শশী শংকর জানান, বাসের চালক সম্ভবত তন্দ্রাছন্ন হয়ে পড়েন। সেকারণেই এই দুর্ঘটনাটি ঘটে। এদিন বাসটি প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এরপর রাস্তার পাশে নয়ানজুলিতে পড়ে যায়। স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পুলিশকে খবর দেওয়া হয়। জানা গিয়েছে, বাসে ৫০ জন যাত্রী ছিলেন। আহতদের কুরসেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘাতক বাসের চালক ও খালাসী পলাতক। তাঁদের খোঁজ শুরু করেছে পুলিশ।

Releated Posts

জয়পুরের ত্রিপোলিয়া বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ২০টিরও বেশি দোকান ও গুদাম

জয়পুর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের জয়পুরের ঐতিহাসিক ত্রিপোলিয়া বাজারে বৃহস্পতিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২০টিরও বেশি দোকান ও…

ByByNews Desk Sep 17, 2026

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top