News Flash

  • Home
  • ত্রিপুরা
  • টিআইএসএফের ডাকা বনধের প্রভাব পড়ল বিশ্ববিদ্যালয়ে, স্থগিত পরীক্ষা
Image

টিআইএসএফের ডাকা বনধের প্রভাব পড়ল বিশ্ববিদ্যালয়ে, স্থগিত পরীক্ষা

আগরতলা, ১২ ফেব্রুয়ারি : তিপ্রা মথার ছাত্র সংগঠন টিএসএফ – এর ডাকা বনধের প্রভাব পড়ল বিশ্ববিদ্যালয়ে। ত্রিপুরা বিশ্ব বিদ্যালয়ের তরফে এক বিবৃতি জারি করা হয়েছে সোমবার সকালে। 

ত্রিপুরা বিশ্ব বিদ্যালয়ের এই বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে যে, সোমবার অর্থাৎ ১২.২.২৪ তারিখে বিশ্ব বিদ্যালয়ের অধীনে ইউ জি, পি জি, ডিপ্লোমা সহ সব ধরনের পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

যদিও শেষ মুহূর্তে এই বিজ্ঞপ্তির ফলে কিছুটা হয়রানির শিকার হয়েছেন ছাত্র-ছাত্রীরা। রবিবার রাত থেকেই সোমবার পরীক্ষা হবে কিনা তা নিয়ে দ্বন্দ্বে ছিলেন ছাত্র-ছাত্রীরা। সোমবার পরীক্ষার সময়সূচির কিছুক্ষণ আগেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের তরফে।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top