News Flash

  • Home
  • দেশ
  • রামলালার দর্শনে মুখ্যমন্ত্রী যোগী–সহ মন্ত্রী ও বিধায়করা
Image

রামলালার দর্শনে মুখ্যমন্ত্রী যোগী–সহ মন্ত্রী ও বিধায়করা

অযোধ্যা, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর সমস্ত মন্ত্রী ও বিধায়কদের নিয়ে রামলালার দর্শন করেন। রবিবার যোগী অযোধ্যায় পৌঁছে রামলালার প্রার্থনা করেন। বিজেপির পাশাপাশি, আরএলডি, বিএসপি, কংগ্রেস বিধায়করাও রামলালার দর্শন করেন। যদিও এসপি দলের বিধায়করা অযোধ্যায় আসেননি। মুখ্যমন্ত্রী যোগী ও বিধানসভার অধ্যক্ষ সতীশ মহানার অনুরোধে এই ধর্মীয় যাত্রার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। রবিবার অযোধ্যাধামে সমস্ত মন্ত্রী এবং বিধায়করা সকলেই ভক্তিভরে রামলালার কাছে প্রার্থনা জানান।

রবিবার যাতে মন্ত্রী-বিধায়করা সকলে সুষ্ঠুভাবে রামলালার দর্শন করতে পারেন সেজন্য সকলকে নেতৃত্ব দিচ্ছিলেন উত্তর প্রদেশের স্বরাষ্ট্র সচিব সঞ্জয় প্রসাদ এবং ডিজিপি প্রশান্ত কুমার। ভিভিআইপি চলাচলের সময় সাধারণ ভক্তরা যাতে কোনও সমস্যায় না পড়েন সেদিকেও সম্পূর্ণ সতর্কতা অবলম্বন করা হয়েছিল এদিন। মন্ত্রী ও বিধায়কদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ ভক্তও এদিন রামলালার দর্শন করেছিলেন। সেসময় সাধারণ ভক্তদের মাঝে মুখ্যমন্ত্রীকে পেয়ে সকলকেই আনন্দিত দেখাচ্ছিল এবং পুরো চত্বর জয় শ্রী রাম স্লোগানে প্রতিধ্বনিত হয়েছিল।

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষা: ২১ জুনের পরীক্ষাকে ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নিট-ইউজি পুনঃপরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও ত্রুটিমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি পর্যালোচনা…

ByByNews Desk Jun 18, 2026

ভারতের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাত এখন ইলেকট্রনিক্স: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্প এখন দেশের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাতে পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Jun 18, 2026

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top