News Flash

  • Home
  • দেশ
  • দিল্লিতে ১৭ বছরের যুবককে ছুরির কোপ, গ্রেফতার ৫ কিশোর
Image

দিল্লিতে ১৭ বছরের যুবককে ছুরির কোপ, গ্রেফতার ৫ কিশোর

নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : দিল্লিতে ১৭ বছরের এক যুবককে ছুরি দিয়ে আঘাত করায় ৫ জন অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার পুলিশ এই তথ্য জানিয়েছে।

ঘটনাটি ঘটেছে, শুক্রবার রাতে মধ্য দিল্লির প্যাটেল নগর এলাকায়। ওইদিন ১৭ বছর বয়সী এক কিশোর টিউশন থেকে বাড়ি ফিরছিলেন তখনই রাস্তায় ৭ থেকে ৮ জন যুবক তাঁর ওপর চড়াও হয়। তাঁকে মারধর করে এবং ছুরি দিয়ে আঘাতও করে। পুলিশ জানায়, রাত ৯টা ৪৫ মিনিটে পুলিশ কন্ট্রোল রুমে এসংক্রান্ত ফোন আসে। তারপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত যুবককে হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ রবিবার অভিযুক্তদের গ্রেফতার করেছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তরা পুলিশকে জানিয়েছে যে কয়েকদিন আগে যুবকের সঙ্গে তাদের বিবাদ হয়েছিল। তারই জেরে তারা হামলা চালিয়েছিল।

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষা: ২১ জুনের পরীক্ষাকে ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নিট-ইউজি পুনঃপরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও ত্রুটিমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি পর্যালোচনা…

ByByNews Desk Jun 18, 2026

ভারতের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাত এখন ইলেকট্রনিক্স: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্প এখন দেশের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাতে পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Jun 18, 2026

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top