News Flash

  • Home
  • দেশ
  • পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়কে তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন বিজেপির
Image

পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়কে তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন বিজেপির

নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়কে তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। রবিবার ১১ ফেব্রুয়ারি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী সেই উপলক্ষ্যে বিজেপি সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন।

বিজেপি এক্স পোস্টে লিখেছে, “পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, একজন প্রখর জাতীয়তাবাদী, চমৎকার সংগঠক, অন্ত্যোদয় এবং অখণ্ড মানবতাবাদের পথপ্রদর্শক এবং অগ্রগামী, তাঁর মৃত্যুবার্ষিকীতে তাঁকে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।”কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও অখণ্ড মানবতাবাদের অগ্রদূতের গুণাবলীকে স্মরণ করেছেন।

তিনি এক্স-এ লিখেছেন, “পন্ডিত দীনদয়াল উপাধ্যায় একজন প্রখর জাতীয়তাবাদী এবং সুবিধাবঞ্চিতদের অধিকারের স্রষ্টা ছিলেন, তাঁর মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধাঞ্জলি ও প্রণাম।”কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন যে পণ্ডিত দীনদয়ালের সমগ্র জীবনই জাতীয় সেবা ও উৎসর্গের এক মহান প্রতীক। তিনি বিশ্বাস করতেন যে কোনও দেশ তাঁর সংস্কৃতির মৌলিক ধারণাগুলি ভুলে গিয়ে উন্নতি করতে পারবে না।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top