News Flash

  • Home
  • প্রধান খবর
  • জম্মু ও কাশ্মীরের সোপোরে থেকে উদ্ধার অস্ত্র ও গোলাবারুদ, ধৃত ২
Image

জম্মু ও কাশ্মীরের সোপোরে থেকে উদ্ধার অস্ত্র ও গোলাবারুদ, ধৃত ২

শ্রীনগর, ৯ ফেব্রুয়ারি (হি.স.) : জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোরে এলাকা থেকে অস্ত্র এবং গোলাবারুদ সহ ২জনকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। শুক্রবার এক নিরাপত্তা আধিকারিক জানিয়েছেন, সোপোরে থানা এলাকায় গত বছর হওয়া একটি সন্ত্রাসবাদী ঘটনার সঙ্গে সম্পর্কিত একটি মামলার তদন্তের স্বার্থে গিয়ে নিরাপত্তা বাহিনী বৃহস্পতিবার রাতে অস্ত্র ও গোলাবারুদ সহ ২জন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার এক জঙ্গির ভাই আব্দুল রশিদ নাজারের বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালিয়ে বাহিনী আইইডি, পিস্তল, গুলি ও অন্যান্য আপত্তিকর ইলেকট্রনিক সামগ্রী উদ্ধার করেছে। নিরাপত্তা আধিকারিকরা জানিয়েছেন, আব্দুল রশিদ নাজারকে হেফাজতে নেওয়ার পরে তার জিজ্ঞাসাবাদে তিনি একই ধরণের নাশকতামূলক কার্যকলাপে সোপোরের বাসিন্দা আব্দুল জামিল লারাহের জড়িত থাকার কথা প্রকাশ করে। এরপরই এই ২জনকে জঙ্গিদের সহযোগী সন্দেহে গ্রেফতার করা হয়।

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top