News Flash

  • Home
  • মুখ্য খবর
  • খুব শীঘ্রই উদয়পুরের ঐতিহ্যবাহী জগন্নাথ দীঘির পার্কের উদ্বোধন করা হবে : পর্যটন মন্ত্রী
Image

খুব শীঘ্রই উদয়পুরের ঐতিহ্যবাহী জগন্নাথ দীঘির পার্কের উদ্বোধন করা হবে : পর্যটন মন্ত্রী

আগরতলা, ৯ ফেব্রুয়ারি: উদয়পুরের ঐতিহ্যবাহী জগন্নাথ দীঘিকে নতুন করে সাজিয়ে তুলার জন্য তিন ধাপে ১৬ কোটি টাকা ব্যয় করা হয়েছে। খুব শীঘ্রই সেই পার্কের উদ্বোধন করা হবে। আজ উদয়পুরের জগন্নাথ দীঘি’র সংস্কার ও সৌন্দর্যায়নের চলমান কাজ সরেজমিনে পরিদর্শনে একথা বলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

এদিন পার্কের উদ্বোধন নিয়ে প্রস্তুতি বৈঠক ও করা হয়েছে। গোমতী জিলা পরিষদ কার্য্যালয়ের কনফারেন্স হলঘরে অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায়ের উপস্থিতে প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়েছিল। পরবর্তী সময়ে পর্যটন মন্ত্রী, অর্থমন্ত্রী সহ অন্যান্যরা জগন্নাথ দীঘি’র সংস্কার ও সৌন্দর্যায়নের চলমান কাজ সরেজমিনে পরিদর্শনে গিয়েছিলেন।

এদিন পরিদর্শন শেষে পর্যটন মন্ত্রী বলেন, উদয়পুরের জগন্নাথ দীঘিকে বহু প্রাচীন এবং ইতিহাসের সাক্ষ্য বাহন করে। ২০১৮ সালে ত্রিপুরায় বিজেপি-আইপিঅফটি সরকার গঠন হওয়ার পর তৎকালীন পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় পার্ক তৈরী করার উদ্যোগ গ্রহণ করেছিলেন। এত দিনে তিন দফায় কাজ হয়েছে। মোট ১৬ কোটি টাকা ব্যয় করা হয়েছে।

এদিন তিনি আরো বলেন, আগামী দিনে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের সহায়তায় এই পার্কে আরো অর্থ ব্যয় করার চিন্তা ধারণা রয়েছে।

Releated Posts

অ্যাক্ট ইস্ট নীতির সাফল্যই ত্রিপুরার আনারসকে বিশ্ববাজারে পৌঁছে দিয়েছে: রতন লাল নাথ

আগরতলা, ২৭ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভোকাল ফর লোকাল এবং আত্মনির্ভর ভারত উদ্যোগকে বাস্তবায়িত করার লক্ষ্যেই নয়াদিল্লিতে…

ByByNews Desk Jun 27, 2026

ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন আনারস এক বিশেষ ভূমিকা রাখছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ জুন: ত্রিপুরার সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে আনারসের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন…

ByByNews Desk Jun 27, 2026

রামনগর বিস্ফোরণস্থল পরিদর্শনে মানিক সরকার, মৃত শুভ্রজিতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ

আগরতলা, ২৭ জুন: রামনগর ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণকান্ডে মৃত শুভ্রজিত চৌধুরীর পরিবারের সঙ্গে আজ দেখা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

গণ্ডাছড়ায় নৃশংস ঘটনা, মদ্যপ অবস্থায় দুই সন্তানকে পিটিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

আমবাসা, ২৭ জুন: ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার উল্টাছড়া ব্রু পুনর্বাসন গ্রাম শনিবার সকালে এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 27, 2026
Scroll to Top