News Flash

  • Home
  • দিনের খবর
  • সংসদে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন দেব
Image

সংসদে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন দেব

নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মন্তব্য করলেন ঘাটালের সাংসদ দেব। সঙ্গে সংসদে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে

তিনি বললেন, “এটাই সাংসদ থাকাকালীন আমার শেষ বক্তব্য”।

বৃহস্পতিবার দেব সাংসদে বলেন, ‘আমি সাংসদ থাকি বা না থাকি ঘাটালের মানুষের দুঃখ যেন শেষ হয়। ঘাটালের মানুষ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ১০ বছর সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।’ উল্লেখ্য, দোরগোড়ায় লোকসভা নির্বাচন। তার আগে এটাই শেষ অধিবেশন। অর্থাৎ ইস্তফার জল্পনাতে জল ঢাললেন দেব।

তাঁর পোস্ট নিয়ে যথেষ্ট জলঘোলা হয়েছিল সামাজিক মাধ্যমে। আর বৃহস্পতিবার ফের সংসদে ভাষণ দেওয়ার সময় দেব উল্লেখ করলেন, ‘আজ সংসদে আমার শেষ দিন’। দেব এদিন সংসদে বলেন, ‘১৯৫০ সাল থেকেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আলোচনা চলছে। আমার মনে হয় এটা তৃণমূলের সমস্যা নয়, এটা বিজেপি-র সমস্যা নয়। এটা বাংলার মানুষের সমস্যা। আমি আশা করব ঘাটাল মাস্টার প্ল্যান যাতে বাস্তবায়িত হয়। আমার সংসদে প্রথম দিনেও ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলেছিলাম, শেষ দিনেও ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলছি। মানুষের স্বপ্ন যেন সত্যি হয়। আমি থাকি বা না থাকি ঘাটালের মানুষ আমার মনে সারাজীবন থাকবে।’

পাশাপাশি তিনি লোকসভা নির্বাচনে লড়বেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠছিল। এবার এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব বলেন, ‘আমি ভোটে লড়ব কি লড়ব না এই বিষয়টা দিদিকে জানিয়েছি। সংসদে আমি প্রথম বক্তব্যটা ঘাটাল দিয়ে শুরু করেছিলাম। শেষটাও ঘাটাল দিয়েই করলাম।’ সবমিলিয়ে জল্পনা আরও বাড়ল। এই কথায় যেন ফের একবার প্রশ্ন তোলা হচ্ছে, দেব আদৌ আগামী নির্বাচনে লড়বেন তো? শোনা যাচ্ছে আর্থিক দুর্নীতির অভিযোগের কারণেই নাকি সরকারি ৩টি পদ থেকে ইস্তফা দিয়েছেন দেব।

Releated Posts

নোয়াপাড়ায় বিজেপি নেতার বাড়িতে গুলি, গ্রেফতার ২

কলকাতা, ৩ মে (আইএএনএস): উত্তর ২৪ পরগনার নোয়াপাড়ায় বিজেপি নেতার বাড়িতে গুলি চালানোর ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।…

ByByNews Desk May 3, 2026

দিল্লির বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাজনাথ সিংয়ের

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): দিল্লির বিবেক বিহার এলাকায় বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ…

ByByNews Desk May 3, 2026

তামিলনাড়ুতে ভোটগণনা ঘিরে কড়া নিরাপত্তা, মোতায়েন ১৮ হাজার পুলিশ

চেন্নাই, ৩ মে (আইএএনএস): তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফল ঘোষণাকে ঘিরে সোমবার রাজ্যজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোট…

ByByNews Desk May 3, 2026

৪ মে ফলাফল, বামেদের অস্তিত্বের লড়াইয়ে বড় পরীক্ষা

নয়াদিল্লি, ২ মে (আইএএনএস): উচ্চ ভোল্টেজ বিধানসভা নির্বাচনের পর ৪ মে ঘোষিত হতে চলা জনমত বামপন্থী দলগুলির জন্য…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top