News Flash

Image

বাজেটে নজর পরিযায়ী শ্রমিক, কৃষক, কৃষিতে

কলকাতা, ৮ ফেব্রুয়ারি, (হি.স.): যে সমস্ত পরিযায়ী শ্রমিক ‘কর্মসাথী পরিযায়ী শ্রমিক’ পোর্টালে নথিভুক্ত, তাঁদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হবে। এই খাতে ১৫০ কোটি টাকা বরাদ্দ। উপকৃত হবে ২৮ লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক।

রাজ্যের বাইরে থাকা পরিযায়ী শ্রমিকরা এখন থেকে স্বাস্থ্যসাথী প্রকল্পে যুক্ত হচ্ছেন। বৃহস্পতিবার ২০২৩-২০২৪ অর্থবর্ষের রাজ্য বাজেট পেশ করে এমনটাই জানিয়েছেন অর্থ দফতরের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) চন্দ্রিমা ভট্টাচার্য।

প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে, ভিন রাজ্যে থাকা যেসব পরিযায়ী শ্রমিকের নাম কর্মসাথী পোর্টালে নথিভুক্ত আছে তাঁদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হবে। এই প্রকল্পের মাধ্যমে তাঁরা চিকিৎসা পাবেন। শুধু এই কারণেই বাজেটে ১৫০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। অন্তত ২৮ লক্ষ পরিযায়ী শ্রমিক এই প্রকল্পে সুবিধা পাবেন।

কৃষকদের স্বার্থেও একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাজেটে। অন্যান্য শষ্যের মতো আলু চাষের ক্ষেত্রেও বিমার প্রিমিয়াম বাংলা শষ্যবিমা যোজনায় রাজ্য সরকার বহন করবে বলেই জানানো হয়েছে। এর ফলে ২০ লক্ষ আলু চাষি উপকৃত হবেন। এই বিমা খাতে বরাদ্দ করা হয়েছে ১০০ কোটি টাকা।

কৃষিক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে উৎসাহ দিতে আগামী ২ বছরে গ্রাম পঞ্চায়েত স্তরে ২০০০ ‘ফার্ম মেশিনারি হাব’ হবে। ‘কাস্টম হায়ারিং সেন্টার’ গঠন করা হবে। এতে ৩০ লক্ষ কৃষক উপকৃত হবেন। এই খাতে বরাদ্দ করা হয়েছে ৪৫০ কোটি। রাজ্যের শাসক দলের দাবি, লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে খুশি শ্রমিক-কৃষক সকলেই।

Releated Posts

এনডিএ-র জয়ে ‘বিকশিত ভারত’ ভাবনার সমর্থন দেখলেন কুমারস্বামী

বেঙ্গালুরু/নয়াদিল্লি, ৪ মে (আইএএনএস): বিভিন্ন রাজ্যের নির্বাচনের ফল সামনে আসতেই এনডিএ-র সাফল্যকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ‘বিকশিত ভারত’ ভাবনার…

ByByNews Desk May 4, 2026

কর্নাটক উপনির্বাচন: বাগলকোটে ১৭,২০৫ ভোটে এগিয়ে কংগ্রেস, জয়ের পথে উমেশ মেটি

বেঙ্গালুরু, ৪ মে (আইএএনএস): কর্নাটকের বাগলকোট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী উমেশ মেটি ২১ দফা গণনা শেষে ১৭,২০৫…

ByByNews Desk May 4, 2026

‘তৃণমূলকে ক্ষমতা থেকে সরানো উচিত’: বিজেপি এগোতেই মন্তব্য হুমায়ুন কবীরের

নয়াদিল্লি, ৪ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনা যত এগোচ্ছে, ততই রাজনৈতিক চাপানউতোর তীব্র হচ্ছে। এই পরিস্থিতিতে আম…

ByByNews Desk May 4, 2026

‘পরিবর্তনের পক্ষে ভোট, ভয়কে পরাজিত করেছে মানুষ’: বাংলায় এগিয়ে বিজেপি, দাবি গেরুয়া শিবিরের

নয়াদিল্লি, ৪ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাথমিক প্রবণতায় বিজেপির বড় ব্যবধানে এগিয়ে থাকার ইঙ্গিত মিলতেই গেরুয়া শিবিরের…

ByByNews Desk May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top