News Flash

  • Home
  • দিনের খবর
  • ফ্ল্যাগশিপ প্রকল্পগুলির সাথে সংযুক্তির লক্ষ্যে বিকশিত ভারত সংকল্প যাত্রা
Image

ফ্ল্যাগশিপ প্রকল্পগুলির সাথে সংযুক্তির লক্ষ্যে বিকশিত ভারত সংকল্প যাত্রা

নয়াদিল্লি, ০৮ ফেব্রুয়ারি ৷৷ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির অংশগ্রহণের মাধ্যমে, পয়ঃনিষ্কাশনী সুবিধা, অপরিহার্য আর্থিক পরিষেবা, এলপিজি সংযোগ প্রদান, দরিদ্রদের জন্য আবাসন, খাদ্য নিরাপত্তার মতো মৌলিক সুযোগ-সুবিধাগুলি প্রদানের জন্য ভারত সরকার তার ফ্ল্যাগশিপ প্রকল্পগুলির সাথে জনগণকে যুক্ত করতে সক্রিয় রয়েছে।

সঠিক পুষ্টি, নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানীয় জল, মানসম্পন্ন শিক্ষা ইত্যাদি এবং সমস্ত লক্ষ্যবস্তু এবং যোগ্য সুবিধাভোগীদের জন্য প্রয়োজনীয় পরিষেবাগুলি উপলদ্ধ করে তোলা এর লক্ষ্য। এর আরেকটি উদ্দেশ্য হল নাগরিকদের জন্য উপলব্ধ সুবিধা এবং বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে সচেতনতা নিশ্চিত করা যাতে শেষ মাইল পর্যন্ত তা পৌঁছে দেওয়া সহজ হয়। এই লক্ষ্যে, সচেতনতা তৈরির মাধ্যমে প্রকল্পগুলির সাথে সংযুক্তির জন্য দেশব্যাপী একটি প্রচারাভিযান শুরু করা হয়েছে এবং “বিকশিত ভারত সংকল্প যাত্রা ” নামে এই প্রচারাভিযানে সুবিধাভোগীদের নাম তালিকাভুক্ত করা হয়েছে। অতীতে, সুবিধা এবং সমন্বয়ের জন্য জলশক্তি অভিযান এবং উচ্চাকাঙ্খী জেলা কর্মসূচির জন্য নোডাল অফিসারদের নিয়োগ করা হয়েছে। একইভাবে, ভারত সরকার রাজ্য এবং জেলা প্রশাসনের সাথে বিকশিত ভারত সংকল্প যাত্রার কার্যকর সমন্বয়ের জন্য রাজ্য/জেলাগুলিতে নোডাল অফিসার নিয়োগ করেছে।

আজ রাজ্যসভায় একটি লিখিত উত্তরে এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি;  কর্মী, জন অভিযোগ, পেনশন, পরমাণু শক্তি এবং মহাকাশ প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) ডঃ জিতেন্দ্র সিং।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top