News Flash

  • Home
  • প্রধান খবর
  • ট্রেলারের সঙ্গে দু’টি গাড়ির সংঘর্ষ, করণদিঘিতে এক সিভিক ভলান্টিয়ার-সহ মৃত্যু ৩ জনের
Image

ট্রেলারের সঙ্গে দু’টি গাড়ির সংঘর্ষ, করণদিঘিতে এক সিভিক ভলান্টিয়ার-সহ মৃত্যু ৩ জনের

উত্তর দিনাজপুর, ৮ ফেব্রুয়ারি (হি.স.): গাড়ি আর পিক-আপ ভ্যানের সঙ্গে একটা ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল একজন সিভিক ভলান্টিয়ার-সহ অন্তত ৩ জনের। জখম হয়েছেন কমপক্ষে ২০ জন। বুধবার রাতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ১২ নম্বর জাতীয় সড়কের ওপর উত্তর দিনাজপুরের করণদিঘি থানার টুঙ্গিদিঘি বাসস্ট্যান্ড মোড়ে এই ঘটনা ঘটেছে। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। আহতদেরও ভর্তি করানো হয়েছে ওই হাসপাতালেই। তাঁদের মধ্যে কয়েক জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ সূত্রে খবর, ১৮ চাকার একটি ট্রেলার করণদিঘির দিক থেকে দ্রুত গতিতে রায়গঞ্জের দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে যায়। সেই সময়ে পাশে দাঁড়িয়ে থাকা চার চাকার গাড়িকে ধাক্কা মারে ট্রেলারটি। শুধু তাই নয়, রায়গঞ্জের দিক থেকে আসা একটি পিক-আপ ভ্যানকেও ধাক্কা মারে। দুর্ঘটনায় সিভিক ভলান্টিয়ার-সহ অন্তত ৩ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই পুলিশে খবর দেন। পুলিশ এবং স্থানীয়রা মিলে আহত যাত্রীদের ভর্তি করান হাসপাতালে।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।

Releated Posts

প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে বিরোধী নেতাদের শুভেচ্ছা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন বিরোধী দলের একাধিক নেতা। সামাজিক…

ByByNews Desk Sep 17, 2026

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top