News Flash

  • Home
  • দিনের খবর
  • শ্রীনগরে জঙ্গি হামলায় মৃত্যু বেড়ে দুই, প্রাণ হারালেন পঞ্জাবের আরও বাসিন্দা
Image

শ্রীনগরে জঙ্গি হামলায় মৃত্যু বেড়ে দুই, প্রাণ হারালেন পঞ্জাবের আরও বাসিন্দা

শ্রীনগর, ৮ ফেব্রুয়ারি (হি.স.): শ্রীনগরে জঙ্গি হামলার নিহতের সংখ্যা বেড়ে হল দুই। বুধবার সন্ধ্যার জঙ্গি হামলায় গুরুতর জখম হয়েছিলেন পঞ্জাবের আরও এক বাসিন্দা, চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বুধবার সন্ধ্যায় শ্রীনগরের শাল কাদাল এলাকায় পঞ্জাবের বাসিন্দা দু”জনকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। ঘটনাস্থলেই প্রাণ হারান পঞ্জাবের অমৃতসরের বাসিন্দা অমৃত পাল (৩১)।

গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় পঞ্জাবের অপর এক বাসিন্দা রোহিত মাশি (২৭)-কে, তাঁকে ভর্তি করা হয় শ্রীনগরের একটি হাসপাতালে। বৃহস্পতিবার সকালে রোহিতের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোহিতের মৃত্যুর পর জঙ্গি হামলায় মৃতের সংখ্যা বেড়ে হল দুই।

Releated Posts

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top