News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কৃষিজ উন্নতিতে রাজ্যে ৩২ ধরনের ধান নিয়ে গবেষণা হচ্ছে : কৃষি মন্ত্রী

কৃষিজ উন্নতিতে রাজ্যে ৩২ ধরনের ধান নিয়ে গবেষণা হচ্ছে : কৃষি মন্ত্রী

আগরতলা, ৭ ফেব্রুয়ারি : কৃষিজ উন্নতিতে রাজ্যে ৩২ ধরনের ধান নিয়ে গবেষণা হচ্ছে। আজ অরুন্ধতীনগরে সিড রিসার্চ সেন্টার পরিদর্শন শেষে একথা বলেন কৃষি মন্ত্রী রতনলাল নাথ। সাথে তিনি যোগ করেন, রাজ্যে আরও দুটি অর্গানিক টেস্টিং ল্যাব স্থাপনের উদ্যোগ নিয়েছে কৃষি দপ্তর।

এদিন তিনি বলেন, ত্রিপুরায় উন্নতস্তরের মৃৎ পরীক্ষার ও ব্যবস্থা রয়েছে।
যেখানে মাটির প্রকৃতি জেনে চাষ নির্ধারণ করা হয়। তাছাড়া রয়েছে সার পরীক্ষার ব্যবস্থাও। যাতে করে যে কোন সার প্রয়োগ করে কৃষির ক্ষতি না হয়ে যায়।

তাঁর কথায়, অরুন্ধতীনগরের সিড রিসার্চ সেন্টারে পাঁচ ধরনের শস্যের উপর গবেষণাও রয়েছে। গবেষণালব্ধ ফলাফলের উপর দাঁড়িয়ে রাজ্য দ্রুত স্বয়ম্ভরতার লক্ষ্যমাত্রা ছুতে চলেছে বলে আশা ব্যক্ত করেন তিনি।

এদিন তিনি আরও বলেন, রাজ্যে কোনোভাবে ভেজাল সারের প্রবেশ না হয় সেদিকে লক্ষ্য রাখা হয়েছে। আগামীদিনে অরুন্ধতীনগরের সিড রিসার্চ সেন্টারকে আরও শক্তিশালী করে তুলতে হবে।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top