News Flash

  • Home
  • দিনের খবর
  • কলকাতা-সহ দক্ষিণবঙ্গ থেকে উধাও শীত, বেড়েই চলেছে তাপমাত্রার পারদ
Image

কলকাতা-সহ দক্ষিণবঙ্গ থেকে উধাও শীত, বেড়েই চলেছে তাপমাত্রার পারদ

কলকাতা, ৭ ফেব্রুয়ারি (হি.স.): কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বেড়েই চলেছে তাপমাত্রা। শীতের আমেজ একেবারেই উধাও, বুধবার শহর হোক অথবা জেলা কোথাও শীতের পরশ অনুভূত হয়নি। বলাইবাহুল্য, পশ্চিমবঙ্গ থেকে ধীরে ধীরে উধাও হচ্ছে শীত। কলকাতার তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে দিন দিন। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি।

মাঘ মাস শেষ হতে এখনও বেশ কিছু দিন বাকি। তা হলে তার আগেই কি রাজ্য থেকে পাকাপাকি ভাবে উধাও হতে চলেছে শীত? ঠান্ডাকে বিদায় জানিয়ে রাজ্য প্রবেশ করতে চলেছে বসন্ত? অন্তত তেমনটাই ইঙ্গিত মিলছে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস থেকে। আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়েছেন, আগামী তিন দিনে রাজ্যের সর্বত্র দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। আপাতত তাপমাত্রা কমার কোনও পূর্বাভাস নেই। নেই দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টিপাতের সম্ভবনা।

Releated Posts

জোরপূর্বক ধর্মান্তর ও ‘লাভ জিহাদ’ রুখতে কড়া আইন আনবে পশ্চিমবঙ্গ সরকার: মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৬ জুন (আইএএনএস) : পশ্চিমবঙ্গে জোরপূর্বক ধর্মান্তর, ‘লাভ জিহাদ’ এবং ‘ল্যান্ড জিহাদ’ রোধে শীঘ্রই কঠোর আইন আনা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদক পাচারের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি, জানালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু

অমরাবতী, ২৬ জুন (আইএএনএস): আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু বলেছেন,…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ম শিথিল করল কেন্দ্র, কমল মান্যতার বোঝা

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস): খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ন্ত্রক জটিলতা কমাতে এবং ব্যবসা পরিচালনা আরও সহজ করতে খাদ্য নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

পশ্চিমবঙ্গ-উত্তরপূর্বে আইএমকে-কে সক্রিয় করার চেষ্টা জেএমবির, নজরদারিতে গোয়েন্দারা

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতে জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফিলা (আইএমকে)-কে ফের সক্রিয় করার চেষ্টা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top