News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে দমন পীড়নের অভিযোগ প্রতিবাদে ধর্ণায় বসল ছাত্রছাত্রীরা
Image

ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে দমন পীড়নের অভিযোগ প্রতিবাদে ধর্ণায় বসল ছাত্রছাত্রীরা

uniনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের বিরুদ্ধে অরজকতা সৃষ্টির অভিযোগ তুলল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টস ফেডারেশন৷ সংগঠনের তরফে অভিযোগ করা হয়েছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ অনৈতিকভাবে ছাত্রদের উপর নানা ধরনের মানসিক নির্যাতন চালচ্ছে৷ গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনকারীদের উপর দমন পীড়ন চালানো হচ্ছে৷ এই দমন পীড়নের প্রতিবাদে এই ছাত্র সংগঠনটির পক্ষ থেকে বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ধর্ণা দেওয়া হয়েছে৷
আন্দোলকারী ছাত্রদের নেতা কৌশিক দাস জানিয়েছেন, গ্রীষ্মের ছুটির সময় হোস্টেল সুপার রাজেশ চ্যাটার্জী ঘোষণা দিয়েছিলেন ছাত্রদের হোস্টেল ছেড়ে দেওয়ার জন্য৷ এমনকি হোস্টেলের মেসও বন্ধ করে দেন৷ এরই প্রতিবাদে ছাত্র সংগঠনটি বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেছিল৷ এই ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী ছয় ছাত্র কৌশিক রায়, বিজয় দাস, প্রিয়জিৎ দাস, শান্তনু শর্মা, রাজু দে সহ আরও একজনকে হোস্টেল থেকে বেড় করে দেয়৷ শুধু তাই নানাভাবে ভয় ভীতি প্রদর্শন করা হয় এবং মিথ্যা মামলা করা হয় তাদের বিরুদ্ধে৷ এই ঘটনার প্রতিবাদে বুধবার তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গণধর্ণা প্রদর্শন করেন৷ তাদের অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নানা ধরনের অনৈতিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে ছাত্রছাত্রীদের সাথে৷ এরই প্রতিবাদে ছাত্র সংগঠনটি আন্দোলন করছে৷ আর তাদের এই আন্দোলন প্রতিহত করার চক্রান্ত হচ্ছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top